Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ি সারাচ্ছেন বাবা, পাশেই খেলছে দেড় বছরের ছেলে, খোলা পড়ে ডিজেলের বোতল! তারপর...

দ্য ওয়াল ব্যুরো: ভুলবশত ডিজেল (diesel) খেয়ে ফেলে ওড়িশায় (Odisha) মৃত্যু হল দেড় বছরের এক শিশুর (Baby)। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোরে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা মঙ্গলবার বাড়িতেই

গাড়ি সারাচ্ছেন বাবা, পাশেই খেলছে দেড় বছরের ছেলে, খোলা পড়ে ডিজেলের বোতল! তারপর...

শেষ আপডেট: 1 December 2022 15:28

দ্য ওয়াল ব্যুরো: ভুলবশত ডিজেল (diesel) খেয়ে ফেলে ওড়িশায় (Odisha) মৃত্যু হল দেড় বছরের এক শিশুর (Baby)। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোরে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা মঙ্গলবার বাড়িতেই তাঁর গাড়ি মেরামত করছিলেন। সেইসময় পাশের একটি বোতলে ডিজেল রাখা ছিল। পরে নিজের কাজ সেরে তিনি সেখান থেকে উঠে গেলেও ডিজেলের বোতলটি সরাতে ভুলে যান। এমন সময় সেই শিশুটি ওই ডিজেলভর্তি বোতল দেখতে পায়। বোতলে খাওয়ার জিনিস রাখা আছে ভেবে সে খেয়ে ফেলে।

এরপরেই ঘটে বিপত্তি। কয়েক মিনিটের মধ্যেই বমি করতে শুরু করে বাচ্চাটি। এমনকী শ্বাসপ্রশ্বাসেও অসুবিধা হতে থাকে। সঙ্গে সঙ্গে বাড়ির লোক বাচ্চাটিকে নিয়ে কাছের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় ভুবনেশ্বর এইমস-এ।

তড়িঘড়ি সেখানে বাচ্চাটির চিকিৎসা শুরু করেন ডাক্তাররা। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় বাচ্চাটির। ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের এক চিকিৎসক বলেন, 'ঘটনাটি ভীষণই দুঃখজনক। ছেলেটির বাবা যেভাবে ডিজেলের বোতল ফেলে রেখেছিলেন, তা খুবই বোকামির কাজ।'

স্ত্রীর নামে বড়সড় বিমা, টাকার লোভে সাজানো ‘গাড়ি দুর্ঘটনা’য় বৌকে মেরেই ফেলল যুবক


```