Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিণছানা কেন কৃতজ্ঞতা জানাতে এল কুকুরের কাছে! কাহিনি শুনে চোখে জল সকলের

দ্য ওয়াল ব্যুরো: পোষা কুকুরকে অনেকক্ষণ দেখতে না পেয়ে চিন্তায় পড়েছিলেন ভার্জিনিয়ার বাসিন্দা রালফ ডর্ন। কিন্তু খুঁজতে গিয়ে যা দেখলেন তাতেই গর্বে বুক ভরে উঠল তাঁর। দীঘির জলে পড়ে যাওয়া ছোট্ট হরিণ ছানাকে বুকে আগলে পাড়ে আনার চেষ্টা করছে

হরিণছানা কেন কৃতজ্ঞতা জানাতে এল কুকুরের কাছে! কাহিনি শুনে চোখে জল সকলের

শেষ আপডেট: 16 June 2021 17:36

দ্য ওয়াল ব্যুরো: পোষা কুকুরকে অনেকক্ষণ দেখতে না পেয়ে চিন্তায় পড়েছিলেন ভার্জিনিয়ার বাসিন্দা রালফ ডর্ন। কিন্তু খুঁজতে গিয়ে যা দেখলেন তাতেই গর্বে বুক ভরে উঠল তাঁর। দীঘির জলে পড়ে যাওয়া ছোট্ট হরিণ ছানাকে বুকে আগলে পাড়ে আনার চেষ্টা করছে তাঁর কুকুর। সেই গল্প বলতে নেট দুনিয়ায়ও সাড়া পড়ে গেল। কিন্তু সেখানেই শেষ নয়। ঘটনাটি আরও এক ধাপ মোড় নিল কিছুদিন পর। ৬ বছরের গোল্ডেন ডুডল প্রজাতির কুকুরটির নাম হার্লে। মালিক রালফ জানান, অনেক খুঁজে সেদিন বাড়ির কাছের একটা দীঘিতে হার্লেকে দেখতে পান। ছোট্ট একটা হরিণ শাবককে পাড়ে নিয়ে আসার চেষ্টায় দীঘির জলে ঝাঁপিয়ে পড়েছিল হার্লে। অবিশ্বাস্য সেই দৃশ্যে চোখে জল এসে গেছিল তাঁর। তিনি জানান, দীঘির ভরা জলে সাঁতার দিয়ে মায়ের মতো আগলে তাকে পাড়ে এনেছিল হার্লে। তারপর পরম মমতায় হরিণ শিশুর গায়ে লেগে থাকা জল চেটে পরিষ্কার করে দিয়েছিল সে।

Virginia Dog Saves Fawn From Drowning and Refuses to Leave Its Side | PEOPLE.com

দীঘির পাড়ে দাঁড়িয়ে গোটা ঘটনার সাক্ষী হয়েছিলেন রালফ। ত্রাতার ভূমিকায় হার্লের সেদিনের মুহূর্তগুলো ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন পরে। জানান, হার্লের কীর্তিতে তিনি অভিভূত। বাক্যহারা। সঙ্গে দিয়েছিলেন কিছু ছবি।

রালফের সেই ফেসবুক পোস্ট আড়াই লক্ষেরও বেশি বার শেয়ার হয়েছিল। প্রশংসায় মুখর হয়ে হার্লেকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা। সেই ঘটনার পর কিছুদিন যেতে না যেতেই আরও এক চাঞ্চল্যকর দৃশ্যের সাক্ষী হলেন হার্লের মালিক। ফেসবুকে যোগ করলেন বাকিটা। এদিন সকালে হার্লে হঠাৎ চঞ্চল হয়ে এ জানলা সে জানলা ছুটে বেড়াচ্ছিল। দেখতে পেয়ে সামনের দরজা খুলে দেন রালফ। এবং তখনই কানে আসে কচি হরিণ শাবকের কণ্ঠস্বর। দূরের ঝোপের পেছন থেকেই আসছে সেই ডাক। সেই লক্ষ করে সঙ্গে সঙ্গে ছুটে যায় হার্লে। অনুসরণ করেন রালফও।

Heroic dog saves drowning baby deer in incredible feat

দেখেন সেদিনের উদ্ধার করা শাবকটিই এসেছে কৃতজ্ঞতা জানাতে। হার্লেকে দেখতে পেয়েই তার ডাক থেমে যায়। খুশিতে ছোট্ট লেজ নাড়িয়ে কাছাকাছি চলে আসে সে। হার্লেও লেজ নাড়তে নাড়তে তার নাকে নাক ঘষে আদর করে কিছুক্ষণ। পরস্পরের ঘ্রাণ নেয়। তারপর আবার খুশি মনে রালফের সঙ্গে ঘরে ফিরে আসে হার্লে। গল্পের নতুন মোড় পেয়ে নেটিজেনরা হইচই ফেলে দেন। টানটান উত্তেজনা নিয়ে কেউ কেউ বলে ওঠেন "তারপর?" হার্লে আর হরিণ ছানার গল্প যে ফুরোবার নয়! এমনটাই কিন্তু মনে করছেন রালফও। এদিনের ঘটনার পর নেটিজেনদের জানান, হার্লে আর হরিণ শিশুটির মধ্যে দেখা সাক্ষাৎ আরও হবে বলেই আশা রাখেন। হার্লে হরিণশিশুটিকে সন্তানের মত দেখছে। শিশুটিও তাতে খুশি। দেখাই যাক।

```