Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেকের হাত ধরে বাবুল সুপ্রিয় তৃণমূলে, বাংলার রাজনীতিতে যেন বছরের বিস্ময়!

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিত্ব যাওয়ার পর তিনি বলেছিলেন আর রাজনীতি করব না। অন্য দলেও যাব না। কিন্তু তারপর বেশি দিন কাটল না। বাবুল সুপ্রিয় (Babul Supriya) যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। ভবানীপুর উপনির্বাচনেও বিজেপি যে তারকা প্রচারকের তালিকা

অভিষেকের হাত ধরে বাবুল সুপ্রিয় তৃণমূলে, বাংলার রাজনীতিতে যেন বছরের বিস্ময়!

শেষ আপডেট: 18 September 2021 10:22

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিত্ব যাওয়ার পর তিনি বলেছিলেন আর রাজনীতি করব না। অন্য দলেও যাব না। কিন্তু তারপর বেশি দিন কাটল না। বাবুল সুপ্রিয় (Babul Supriya) যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। ভবানীপুর উপনির্বাচনেও বিজেপি যে তারকা প্রচারকের তালিকা করেছিল তাতে নাম ছিল বাবুলের। দিলীপ ঘোষ বলেছিলেন, সবটা কথা বলেই করা হয়েছে। তারপর কী হল কে জানে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে দিলেন দু’বারের কেন্দ্রীয় মন্ত্রীকে। রাজনীতিতে এও হয় তা হলে! একটা সময় ছিল, যখন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে উপর্যুপরি মানহানির মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাবুল বলতেন, ওসব মামলার কাগজ জমিয়ে রাখছি। দেখি না কত মামলা করতে পারে! শুধু কি তাই! তৃণমূলকে কটাক্ষ করছে টিএমছি বলতেন গায়ক-সাংসদ। আরও পড়ুনঃ সরকারি প্রকল্পের টাকা লোপাটের অভিযোগ, মামলা হাইকোর্টে সেই তিনি বাবুল সুপ্রিয় শনিবারের বারবেলায় যোগ দিলেন তৃণমূলে। তাও আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সেই খবর ব্রেকিং নিউজের মতো যখন তরঙ্গে ছড়িয়ে পড়ছিল, তখন হয়তো তৃণমূলেরই অনেকে বিশ্বাস করতে পারেননি, এমনও হতে পারে! [embed]https://twitter.com/AITCofficial/status/1439156338836185090[/embed] অনেকের মতে, মুকুল রায় যে তৃণমূলে ফিরতে পারেন এমন সম্ভাবনার দেওয়াল লিখন প্রায় স্পষ্টই ছিল। কিন্তু বাবুলের তৃণমূলের যোগদান যেন একুশের বিষ্ময়। বাংলার রাজনীতিতে এমন শিবির বদল ময়দানের কৃশাণু-বিকাশদের দল বদলকেও দশ গোল দিতে পারে অবলীলায়। এদিন সকালেই বাবুল সুপ্রিয়র নিরাপত্তা কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। জেড ক্যাটেগরি থেকে তাঁকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা করা হয়েছিল। তখনও হয়তো অনেকে আন্দাজ করতে পারেননি এমনটা হতে পারে। কিন্তু রাজনীতিতে বোধহয় সব হয়! পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```