Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুস্তিতে যৌন হেনস্থা! তদন্তের রিপোর্ট পড়তে দেওয়া হয়নি, মেরি কমের কমিটির বিরুদ্ধে অভিযোগ ববিতার

দ্য ওয়াল ব্যুরো: মহিলা কুস্তিগিরদের (Wrestlers) যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগ ও তার জেরে লাগাতার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল রাজধানী। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তও। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে ওঠা

কুস্তিতে যৌন হেনস্থা! তদন্তের রিপোর্ট পড়তে দেওয়া হয়নি, মেরি কমের কমিটির বিরুদ্ধে অভিযোগ ববিতার

শেষ আপডেট: 26 April 2023 07:47

দ্য ওয়াল ব্যুরো: মহিলা কুস্তিগিরদের (Wrestlers) যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগ ও তার জেরে লাগাতার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল রাজধানী। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তও। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতেই রয়েছেন প্রাক্তন ভারতীয় কুস্তিগির ববিতা ফোগাটও (Babita Phogat)। এবার তিনিই কমিটির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন। যা নিয়ে শোরগোল পড়ে গেছে।

কী অভিযোগ আনলেন ববিতা? তিনি বলেন কেন্দ্রের তৈরি করা তদন্তকারী কমিটি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে। সেই ভিত্তিতে একটি রিপোর্টও তৈরি হয়েছে। ববিতার অভিযোগ, তিনি যখন রিপোর্ট পড়ছিলেন আচমকাই সেই রিপোর্ট তাঁর হাত থেকে কেড়ে নেন কমিটির অন্য এক সদস্য রাধিকা শ্রীমান। ববিতা বলেন, তিনি রিপোর্ট পুরোটা পড়তেই পারেননি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রাধিকা।

চলতি বছরের জানুয়ারি মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগ উত্তরোত্তর বাড়তে থাকে। দেশের প্রায় অধিকাংশ কুস্তিগিররা পথে নেমে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভের জেরে কেন্দ্র সরকার একটি কমিটি গঠন করেন। মেরি কমের নেতৃত্বে এই কমিটি ঘটনার তদন্ত শুরু করে। পাঁচ সদস্যের এই কমিটিতে ববিতা ফোগাট ও রাধিকা শ্রীমানও রয়েছেন।

তদন্ত শুরুর এক মাসের মধ্যেই রিপোর্ট জমা দিতে বলা হলেও, পরে ক্রীড়া মন্ত্রকের তরফে সময় পিছিয়ে দেওয়া হয়। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই ঘটনার তদন্তের পর প্রথম রিপোর্ট জমা পড়ে। প্রাক্তন কুস্তিগির ববিতার অভিযোগ, তাঁকে পুরো রিপোর্ট পড়তে দেওয়া হয়নি। তিনি আরও বলেন যে, 'রাধিকা চেয়ারম্যান মেরি কমের লোক। আমাকে বলা হয় চেয়ারম্যান এই নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।'

যদিও রাধিকা দাবি করেন, তিনি এমন কোনও কাজ করেননি। তাঁর আরও দাবি, ববিতা ৫-৬ বার করে রিপোর্ট পড়েছিলেন। এবং রিপোর্টে যা পাওয়া গেছে তার সঙ্গে সম্মতিও জানিয়েছেন। রিপোর্টে যা কিছু লেখা রয়েছে, তা সাক্ষীদের বয়ানের ভিত্তিতেই লেখা হয়েছে। এমনকী ভিডিওগ্রাফিও করা হয়েছে।

অর্জুন হাঁকালেন আইপিএল কেরিয়ারের প্রথম ছক্কা! বাবা শচীনের সঙ্গে মিল খুঁজছেন নেটিজেনরা


```