Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অশ্লীল মেসেজ, পাকড়াও গডম্যান

দ্য ওয়াল ব্যুরো : কয়েক বছর ধরে খোদ রাজধানী দিল্লির বুকে গডম্যান সেজে লোক ঠকানোর ব্যবসা চালাচ্ছিলেন রবি গিরি। পুলিশ তাঁর টিকিটিও ছুঁতে পারেনি।  শেষকালে এক তরুণীকে অশ্লীল মেসেজ পাঠাতে গিয়ে পড়লেন বিপদে। বিহারে দ্বারভাঙা জেলায় ভাওয়ানপুর গ্রাম

অশ্লীল মেসেজ, পাকড়াও গডম্যান

শেষ আপডেট: 9 July 2018 06:31

দ্য ওয়াল ব্যুরো : কয়েক বছর ধরে খোদ রাজধানী দিল্লির বুকে গডম্যান সেজে লোক ঠকানোর ব্যবসা চালাচ্ছিলেন রবি গিরি। পুলিশ তাঁর টিকিটিও ছুঁতে পারেনি।  শেষকালে এক তরুণীকে অশ্লীল মেসেজ পাঠাতে গিয়ে পড়লেন বিপদে। বিহারে দ্বারভাঙা জেলায় ভাওয়ানপুর গ্রাম থেকে দিল্লিতে এসেছিলেন রবি গিরি। তাঁর ভক্ত এক দম্পতি নিজেদের মেয়ের ভালো পাত্র খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করেছিল গডম্যানকে। সেই থেকেই শুরু হল বিপত্তি। গডম্যান প্রথমে বললেন, তোদের মেয়েকে আমার কাছে নিয়ে আয়।  তাকে জিজ্ঞাসা করে দেখি, কেমন বর পছন্দ। মেয়েকে একদিন গডম্যানের কাছে নিয়ে যাওয়ার পর তিনি মাঝে মাঝে নিজেই হাজির হতে লাগলেন সেই দম্পতির বাড়িতে। মেয়েটির সঙ্গে গল্পগুজব করতেন। একদিন মেয়েটিকে বাড়িতে একলা পেয়ে নানা অশালীন কথাবার্তা ও ইঙ্গিত দিতে শুরু করেন। মেয়েটি তীব্র প্রতিবাদ করে তখনকার মতো পালিয়ে যান গডম্যান। তার পরে হোয়াটস অ্যাপে তাকে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাতে শুরু করেন। মেয়েটি তখন হাউজ খাস থানায় অভিযোগ করে। পুলিশ প্রথমে সেই গডম্যান সম্পর্কে কিছু জানত না। তাই কয়েক মাস তিনি অধরা ছিলেন। পরে গোপন সূত্রে খবর মেলে, তিনি দিল্লির রামলীলা ময়দানের কাছে এক আশ্রমে আত্মগোপন করে আছেন। সেখানে থেকে পুলিশ তাঁকে ধরে এনেছে কিছুদিন আগে।

```