Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভারতে ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডর হলেন আয়ুষ্মান খুরানা

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) শিশুদের উন্নয়নের জন্য এগিয়ে এলেন। ভারতের শিশুদের সুস্থভাবে বেঁচে থাকার অধিকারের সুরক্ষা, তাদের সুস্বাস্থ্য এবং সুরক্ষিত থাকার অধিকার ও উন্নয়নের দাবিক

ভারতে ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডর হলেন আয়ুষ্মান খুরানা

শেষ আপডেট: 19 February 2023 13:25

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) শিশুদের উন্নয়নের জন্য এগিয়ে এলেন। ভারতের শিশুদের সুস্থভাবে বেঁচে থাকার অধিকারের সুরক্ষা, তাদের সুস্বাস্থ্য এবং সুরক্ষিত থাকার অধিকার ও উন্নয়নের দাবিকে আরও জোড়ালো করার জন্য তিনি কাজ করতে অঙ্গীকার করেছেন। এজন্য বলিউডের এই জনপ্রিয় অভিনেতা ইউনিসেফের (UNICEF) সঙ্গে হাত মিলিয়েছেন। ইউনিসেফ তাঁকে এই আন্তর্জাতিক সংস্থার ‘জাতীয় অ্যাম্বাসাডর’ (India National Ambassador) হিসাবে মনোনীত করেছে।

ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডর রূপে মনোনয়নকে স্বাগত জানিয়ে একটি অনুষ্ঠানে খুরানা বলেন, ‘আমি আগে ইউনিসেফের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে শিশুদের জন্য কাজ করেছি। বাচ্চাদের সঙ্গে কথা বলে অনেক কিছু জেনেছি।’ তাঁর কথায়, ‘ইন্টারনেট ব্যবহারের সময় শিশুদের সুরক্ষা, সামাজিক মাধ্যম ব্যবহার করে শিশুদের হেনস্তা করার ঘটনা, তাদের মানসিক স্বাস্থ্য বিকাশ এবং ছেলেমেয়ে নির্বিশেষে শিশুদের সমান অধিকার নিয়ে আমি ইতিমধ্যে কাজ করেছি।’

এই অভিনেতা আরও বলেন, ‘নতুন দায়িত্বে আমি শিশুদের অধিকার সুরক্ষার জন্য জোর গলায় সওয়াল করব। বিশেষ করে সেই সমস্ত অধিকারগুলি নিয়ে, যেগুলি তাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।’

ভারতবর্ষে ইউনিসেফের প্রতিনিধি সিনথিয়া ম্যাকাফ্রি শিশু বিকাশের কাজে এদেশে খুরানাকে পাশে পাওয়ার আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, আয়ুষ্মানের গত দু বছরের কাজকর্মে ভারতে শিশুদের অধিকার রক্ষার কাজ বিশেষভাবে সাহায্য করেছে।

ইউনিসেফের এই প্রতিনিধি আরও বলেন, খুরানা তাঁর বলিষ্ঠ কন্ঠের মাধ্যমে শিশুদের উন্নয়নের জন্য সাহায্য করছেন এবং কিছু ক্ষতিকর সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। সব শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা ওঁর সঙ্গে শিশু সুরক্ষা বৃদ্ধি, নির্যাতন বন্ধ করা, তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং ছেলে মেয়ে নির্বিশেষে সমান অধিকার রক্ষার জন্য কাজ করব।’

ইউনিসেফ জানিয়েছে, ছোটদের উৎসাহ দিতে গত বছর বিশ্ব শিশু দিবসে আয়ুষ্মান খুরানা ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকরের সঙ্গে দিল্লির ত্যাগ্ররাজ স্টেডিয়ামে বাচ্চাদের সঙ্গে একটি প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেন।

নিট চাইনা, সুপ্রিম কোর্টে তামিলনাড়ু, নজর রাখছে বাংলা


```