
শেষ আপডেট: 6 March 2023 18:45
দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে (Sourav Ganguly Biopic) প্রধান ভূমিকায় দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানাকে (Ayushman Khurana)। এতদিন জানা ছিল রণবীর প্রথম পছন্দ মহারাজের। কিন্তু মাঝে ইডেনে দু'জনের কথার ভিত্তিতে ঠিক হয়েছে, সৌরভের ভূমিকায় যিনি অভিনয় করবেন, তাঁর বাংলাও ভাল হতে হবে।
জানা গেছে, আয়ুষ্মান এই কাজে অনেকটাই সফল হয়েছেন। এছাড়া, সৌরভ চান, যে অভিনেতাই মুখ্য চরিত্রে অভিনয় করার চেষ্টা করুন না কেন, তিনি যেন 'সৌরভ' হয়ে উঠতে পারেন পুরোপুরি। আয়ুষ্মান দু'হাতেই ব্যাট করতে পারেন। রণবীর এক হাতে ডান হাতে ব্যাট করতে পারেন। তাই বামহাতি সৌরভের ভূমিকায় রণবীরের অভিনয় কতটা প্রাসঙ্গিক হতো, সেটা আলোচ্য বিষয়।
বহুদিন ধরেই জল্পনা চলছিল, যে সৌরভের ভূমিকায় কে অভিনয় করতে পারেন। এর মধ্যে রণবীর ইডেনে সৌরভের সঙ্গে দেখা করে যেতে সকলের ধারণা হয় রণবীরই দাদার ভূমিকায় অভিনয় করতে চলেছেন। কিন্তু সেই সময়েই আলোচনায় সামনে আসে, সৌরভ বামহাতি ব্যাটসম্যান। কিন্তু রণবীর ডান হাতে ব্যাট করেন। এটাই বড় পার্থক্য হয়ে যেতে পারে।
মা উড়ালপুলে দুর্ঘটনা, শ্বাস পড়ছে না তরুণীর! প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন দুই চিকিৎসক