Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ফের করোনা কেন্দ্রীয় মন্ত্রিসভায়, এবার আক্রান্ত আয়ুষমন্ত্রী শ্রীপদ নায়েক

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরে পরেই খবর পাওয়া যায় করোনা আক্রান্ত হয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও ভারী শিল্প ম

ফের করোনা কেন্দ্রীয় মন্ত্রিসভায়, এবার আক্রান্ত আয়ুষমন্ত্রী শ্রীপদ নায়েক

শেষ আপডেট: 11 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরে পরেই খবর পাওয়া যায় করোনা আক্রান্ত হয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও ভারী শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এবার মন্ত্রী শ্রীপদ নায়েক করোনা সংক্রমিত বলে খবর পাওয়া গেল। তিনি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। বুধবার সকালেই শ্রীপদ নায়েক করোনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসার খবর নিজেই টুইট করে জানিয়েছেন। তবে তাঁর শরীরে কোনও উপসর্গ দেখা দয়েনি। সেই কারণে, চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি না হয়ে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। সম্প্রতি যাঁরা তাঁর সংস্পর্শ এসেছেন তাঁদেরও সতর্ক করেছেন মন্ত্রী। https://twitter.com/shripadynaik/status/1293533301878054912 উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে শ্রীপদ নায়েক আয়ুর্বেদিক চিকিৎসা এবং প্রাণায়ামের উপরে জোর দিয়েছিলেন। গত ২১ জুন আন্তর্জাতি‌ক যোগ দিবসে লেহতে একটি অনুষ্ঠানে শ্রীপদ নায়েক বলেন, দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এখন অনেকে যোগাভ্যাসের প্রতি উৎসাহিত হচ্ছেন। এই উৎসাহ ভারতে করোনা মোকাবিলা করতে সাহায্য করছে। মন্ত্রী বলেন, “আমি নিশ্চিত দেশে সাধারণ মানুষের মধ্যে যোগাভ্যাসের প্রতি যে উৎসাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনেছেন তা দেশের ভাল করছে। এই উৎসাহের ফলে দেশের মানুষের মধ্যে যোগাভ্যাসের প্রবণতা বাড়ছে। ফলে তা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করছে। কারণ, যাঁরা নিয়মিত যোগাভ্যাস করেন, তাঁদের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেক কম।” এছাড়াও করোনা মোকাবিলায় আয়ুর্বেদিক চিকিৎসার বিষয়েও জোর দেন তিনি। পতঞ্জলির 'করোনিল' নিয়ে বিতর্কের সময়ে তিনি বলেছিলেন, “পতঞ্জলির উদ্দেশ্য মন্দ ছিল না। দেশের ভালর জন্যই আয়ুর্বেদিক ওষুধের গবেষণা চালিয়েছে পতঞ্জলি। তাদের এই গবেষণায় আমরা খুশি। তবে কেন্দ্রের গাইডলাইন মেনেই কাজ করা উচিত ছিল।” কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সেই সময়ে আরও বলেন, করোনার চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধের ট্রায়ালের পাশাপাশি দেশীয় আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি আগেই দেওয়া হয়েছে। করোনা থেরাপিতে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধের ক্লিনিকাল ট্রায়ালও চলছে দেশের নানা জায়গায়। ভেষজ উপাদান অশ্বগন্ধা, গুলঞ্চ ও তুলসীর মিশ্রণে তৈরি করোনিল ওষুধ খারাপ নয়, তবে পতঞ্জলি যে ভুলটা করে ফেলেছে সেটা হল স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন না মেনেই ওষুধের প্রচার শুরু করে দিয়েছে। এটা সঠিক পদ্ধতি নয়।

```