Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যায় সব মন্দিরের রং হবে গেরুয়া, স্বতন্ত্র পরিচয় পেতে চলেছে রাম জন্মভূমি

দ্য ওয়াল ব্যুরো: স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চলেছে অযোধ্যা, তাও আবার রঙের মাধ্যমে। ভিন্ন ভিন্ন রং পেতে চলেছে মন্দির নগরীর প্রতিটি বাড়ি, উপাসনাস্থল, স্থাপত্য, জানিয়েছে অযোধ্যা ডেভেলপমেন্ট অথোরিটি (Ayodhya to Have Uniform Colour Code)। সূ

অযোধ্যায় সব মন্দিরের রং হবে গেরুয়া, স্বতন্ত্র পরিচয় পেতে চলেছে রাম জন্মভূমি

শেষ আপডেট: 18 December 2022 10:06

দ্য ওয়াল ব্যুরো: স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চলেছে অযোধ্যা, তাও আবার রঙের মাধ্যমে। ভিন্ন ভিন্ন রং পেতে চলেছে মন্দির নগরীর প্রতিটি বাড়ি, উপাসনাস্থল, স্থাপত্য, জানিয়েছে অযোধ্যা ডেভেলপমেন্ট অথোরিটি (Ayodhya to Have Uniform Colour Code)।

সূত্রের খবর, বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় এবং ঐতিহাসিক বিল্ডিংগুলির ক্ষেত্রে নির্দিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন রং ঠিক করা হবে। রাম জন্মভূমির (Ram Janmabhoomi) কাছাকাছি প্রতিটি মন্দিরের রং হবে গেরুয়া। ফুটপাথ এবং বিভিন্ন বিল্ডিং-এর রঙের মধ্যে সামঞ্জস্য থাকবে বলে জানিয়েছেন অযোধ্যা ডেভেলপমেন্ট অথোরিটির ভাইস চেয়ারম্যান বিশাল সিং।

তিনি জানিয়েছেন, 'কোন ধরনের বিল্ডিংয়ে কোন রং করা হবে, তাই এখনও নির্ধারিত হয়নি। যদিও রাম জন্মভূমির কাছাকাছি সমস্ত মন্দিরের রং হবে গেরুয়া।'

সূত্রের খবর, রাম মন্দিরের দিকে যাওয়া মন্দিরগুলি বাদ দিলে ফৈজাবাদের সাদাতগঞ্জ থেকে সরযূ নদীর তীর পর্যন্ত সমস্ত বেসরকারি বিল্ডিংয়ের রং হবে একই।

রাম জন্মভূমি কমপ্লেক্সের সুরক্ষার ব্যাপারেও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। ৫০ মিটার ফাউন্ডেশন সহ একটি দ্বিস্তরীয় প্রাচীর তৈরি করা হচ্ছে, যা মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করবে, জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্র।

বাবার মাথায় 'ছোট্ট মেসি ', লিওর স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাচ্ছে পুরো আর্জেন্টিনা


```