Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যা মামলায় আইনজীবীকে হুমকি, দু’জনকে ডেকে পাঠাল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, অযোধ্যা মামলায় সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধবনকে চিঠি লিখে হুমকি দিয়েছিলেন শিক্ষা দফতরের অবসরপ্রাপ্ত অফিসার এন সন্মুগম। তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়েছিলেন রাজস্থানের বাসিন্দা সঞ্জয় কালাল বজরঙ্গি

অযোধ্যা মামলায় আইনজীবীকে হুমকি, দু’জনকে ডেকে পাঠাল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 12 September 2019 07:10

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, অযোধ্যা মামলায় সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধবনকে চিঠি লিখে হুমকি দিয়েছিলেন শিক্ষা দফতরের অবসরপ্রাপ্ত অফিসার এন সন্মুগম। তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়েছিলেন রাজস্থানের বাসিন্দা সঞ্জয় কালাল বজরঙ্গি। তাঁদের বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিযোগ করেছিলেন ধবন। অযোধ্যা মামলার শুনানির অষ্টাদশ দিনের শুরুতেই দু’জনকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। হুমকি দেওয়ার অভিযোগে শুনানি হবে দু’সপ্তাহ বাদে। ধবন সুন্নি ওয়াকফ বোর্ডের হয়ে দাঁড়ানোর জন্যই তাঁকে দু’জন হুমকি দিয়েছিলেন। রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলায় প্রধান পিটিশনার এম সিদ্দিক ও সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন তিনি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চের সামনে শুনানি হচ্ছে। ধবনের অভিযোগ, গত ১৪ অগস্ট সন্মুগম তাঁকে চিঠিতে হুমকি দেন। পরে হোয়াটসঅ্যাপে তাঁকে হুমকি দেন বজরঙ্গি। তাঁরা বলেন, আপনি এই মামলায় মুসলিমদের পক্ষে দাঁড়িয়েছেন কেন? ধবনের অভিযোগ, একই কারণে বাড়িতে ও কোর্ট চত্বরেও তাঁর সঙ্গে অনেকের তর্কবিতর্ক হয়েছে। আদালতে তাঁর অভিযোগ, যাঁরা হুমকি দিচ্ছেন, তাঁরা সুপ্রিম কোর্টে এক সিনিয়র অ্যাডভোকেটকে কাজ করতে বাধা দিচ্ছেন। তাঁরা আদালত অবমাননা করছেন। সংবিধানের ১২৯ ধারা এবং কনটেম্পট অব কোর্ট অ্যাক্টের ১৫ নম্বর ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

```