Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যা মামলা: রিভিউ পিটিশন নিয়ে বৈঠক ২৬ নভেম্বর, জানালেন সুন্নি বোর্ডের প্রধান

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা মামলার পুনর্বিবেচনা করা নিয়ে নানারকম কথা শোনা যাচ্ছে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে। মতানৈক্য দূর করতে ২৬ নভেম্বর বৈঠক ডেকে এ নিয়ে আলোচনা করা হবে বলে জানালেন বোর্ডের প্রধান জুফার ফারুকি। জুফার ফারুকি শুক্রব

অযোধ্যা মামলা: রিভিউ পিটিশন নিয়ে বৈঠক ২৬ নভেম্বর, জানালেন সুন্নি বোর্ডের প্রধান

শেষ আপডেট: 21 November 2019 14:22

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা মামলার পুনর্বিবেচনা করা নিয়ে নানারকম কথা শোনা যাচ্ছে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে। মতানৈক্য দূর করতে ২৬ নভেম্বর বৈঠক ডেকে এ নিয়ে আলোচনা করা হবে বলে জানালেন বোর্ডের প্রধান জুফার ফারুকি। জুফার ফারুকি শুক্রবার বলেন, “বোর্ডের তরফে এ নিয়ে সিদ্ধান্তের ভার আমাকেই দেওয়া হয়েছে কিন্তু কোনও সদস্যের যদি কোনও আপত্তি থাকে তা হলে ২৬ নভেম্বরের বৈঠকে তিনি তাঁর কথা বলতে পারেন।” অযোধ্যার কোথাও মসজিদ তৈরির জন্য যে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই জমি তারা নেবে কিনা, তা নিয়েই ২৬ নভেম্বর সিদ্ধান্ত হবে সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডে। আগে ফারুকি জানিয়েছিলেন যে, তাঁরা সর্বোচ্চ আদালতের রায় মেনে চলবেন এবং পুনর্বিবেচনার আবেদন করবেন না। তবে সুন্নি ওয়াকফ বোর্ডের কয়েকজন সদস্য চাইছেন যে রায় পুনর্বিবেচনা করার আর্জি জানানো হোক। এ ব্যাপারে সিদ্ধান্তের ভার ফারুকিকে দেওয়া হলেও তিনি চান আলোচনা করে সিদ্ধান্ত হোক। তিনি বলেন, “বেশিরভাগ সিদ্ধান্তই হয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে, যদি কোনও সদস্যের কোনও আপত্তি থেকে থাকে তবে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।” অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনা করার যে আবেদন করার কথা বলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, তাকে সমর্থন করেছে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড। তারা স্থির করেছে রায় পুনর্বিবেচনা করার আর্জি  জানানোর পাশাপাশি তারা জানাবে যে ওই পাঁচ একর জমি নিতে তারা রাজি নয়। শিয়া বোর্ডের মুখপাত্র মৌলানা ইয়াসুব আব্বাস বলেন, এক্ষেত্রে তাঁরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে পুরোপুরি সমর্থন করছেন। আব্বাস বলেছেন, “রায় নিয়ে যদি কোনও সন্দেহ বা অভিযোগ থাকে তা হলে আইনের মধ্যেই পুনর্বিবেচনা করার আবেদন করা যায় এবং এই সুযোগ নেওয়া থেকে কেউ আমাদের আটকাতে পারবে না।” অযোধ্যা জমি মামলার ঐতিহাসিক রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দুদের দিয়েছে সর্বোচ্চ আদালত, সেখানে মন্দির গড়া হবে। একই সঙ্গে সরকারকে আদালত নির্দেশ দিয়েছে, মুসলমানদের পাঁচ একর জমি দিতে যেখানে তারা মসজিদ গড়তে পারে। এই রায় সব পক্ষ মেনে নিলেও মুসলমানদের একাংশ এই রায় পুনর্বিবেচনা করার আর্জি জানাবে বলে ঠিক করেছে।

```