Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের জামিন খারিজ! জেলমুক্তির সম্ভাবনায় জল ঢালল সিবিআই

বুধবার অয়নের সেই আর্জি খারিজ করে দিল আদালত। ফলে এখনই জেল মুক্তির কোনও সম্ভাবনা রইল না বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নের। 

নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের জামিন খারিজ! জেলমুক্তির সম্ভাবনায় জল ঢালল সিবিআই

ফাইল ছবি।

শেষ আপডেট: 19 March 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: মার্চের শুরুতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন অয়ন শীল। তবে সিবিআইয়ের মামলায় নাম থাকায় জেলমুক্তি ঘটছিল না। ওই মামলায় আগেই জামিনের আর্জিও জানিয়েছিলেন।

বুধবার অয়নের সেই আর্জি খারিজ করে দিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। ফলে এখনই জেল মুক্তির কোনও সম্ভাবনা রইল না বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নের। 

গত বছরের মার্চ মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অয়ন শীল। এই মামলায় অন্যতম অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তিনি। গ্রেফতারির আগে অয়নের বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি অভিযান চালিয়ে দুর্নীতি সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মধ্যে ছিল অনেক ওএমআর শিটের জেরক্স কপিও। ইডির সেই মামলায় মার্চের শুরুতে জামিন পেয়েছিলেন অয়ন।

এদিন অয়নের জামিনের আর্জির বিরোধিতা করে আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, এখনও এই মামলায় তদন্ত চলছে। অয়ন শীলের বিরুদ্ধে ১৭টি পুরসভায় নিয়োগ দুর্নীতি করার অভিযোগ রয়েছে। এর মধ্যে সিবিআই একটি মাত্র পুরসভায় তদন্ত করতে পেরেছে।

এরপরই অয়নের জামিনের আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, '১১ মাস যথেষ্ট নয়। দু'তিন বছর হলে কথা ছিল। সিবিআই যেহেতু এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে তাই জামিনের আর্জি খারিজ করা হল।'

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পুরসভার নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন জনের থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়ন। অয়নের বাড়ি থেকেও এই সংক্রান্ত একাধিক নথি, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি গোয়েন্দাদের। তাঁরা এও দাবি করেছিল, জেরায় অয়ন নিজে স্বীকার করেছেন, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৪০ কোটি টাকা তুলেছিলেন তিনি। 

প্রসঙ্গত,  নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য, অর্পিতা মুখোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়, কুন্তল ঘোষরা ইতিমধ্যে জামিন পেয়েছেন। শুধু জামিন মিলছে না পার্থ চট্টোপাধ্যায়ের। এবার সেই তালিকায় নাম জুড়ল অয়নেরও।


```