Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় অয়নের জামিন, তবে পুর মামলার গেঁড়োয় জেলমুক্তি হল না

শুক্রবার অয়ন শীলের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে সিবিআই বিশেষ আদালত জানিয়ে দিয়েছে, জামিন পেলেও তাঁকে থাকতে হবে হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতার মধ্যেই। 

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় অয়নের জামিন, তবে পুর মামলার গেঁড়োয় জেলমুক্তি হল না

অয়ন শীল

শেষ আপডেট: 7 March 2025 16:26

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই (CBI) মামলায় জামিন (Bail) অয়ন শীলের (Ayan Sil)। যদিও পুর নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলেই থাকবেন তিনি।

শুক্রবার অয়ন শীলের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে সিবিআই বিশেষ আদালত জানিয়ে দিয়েছে, জামিন পেলেও তাঁকে থাকতে হবে হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতার মধ্যেই। 

এই মামলায় নীলাদ্রি দাস, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ আগেই জামিন পেয়েছিলেন। এবার অয়নকে নিয়ে মামলায় পঞ্চম জামিন হল। শুক্রবার এক লক্ষ টাকার বন্ডে অয়নের জামিন মঞ্জুর করেছেন বিচারক।

তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। ২০২৩ সালের মার্চে তাঁকে প্রাথমিক মামলায় গ্রেফতার করেছিল ইডি। পরে একই মামলায় তাঁকে সিবিআইও গ্রেফতার করে।

অয়নের বিরুদ্ধে অভিযোগ ছিল, আটজন এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ কোটি টাকা তুলেছিলেন তিনি। সেই টাকা গিয়েছিল অন্যতম অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। 

পরে পুর নিয়োগ মামলাতেও আলাদা করে গ্রেফতার করা হয় অয়নকে। অভিযোগ, পুরসভায় চাকরির নাম করে প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন অয়ন। অয়নের সংস্থার মাধ্যমে মোট ১৭টি পুরসভায় দুর্নীতি হয়েছে। মোট ১,৮২৯ জনকে অবৈধ ভাবে নিয়োগ করা হয়েছে বলে দাবি করে সিবিআই।


```