Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যাব থেকে শিক্ষা! ক‍্যাম্প খুলে তথ্য যাচাইয়ের পর আবাসের টাকা দেবে রাজ্য

রীতিমতো বজ্র আঁটুনি যাকে বলে! একাধিক দফায় উপভোক্তাদের পরিচয় সহ অন্যান্য নথি খতিয়ে দেখা হবে।

ট্যাব থেকে শিক্ষা! ক‍্যাম্প খুলে তথ্য যাচাইয়ের পর আবাসের টাকা দেবে রাজ্য

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 December 2024 15:18

দ্য ওয়াল ব্যুরো: ট্যাব কেলেঙ্কারির পুনরাবৃত্তি যেন না হয়! সেই লক্ষ্যেই আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের টাকা দিলির ক্ষেত্রে বাড়তি নজরদারির উদ্যোগ নিল নবান্ন।

রীতিমতো বজ্র আঁটুনি যাকে বলে! একাধিক দফায় উপভোক্তাদের পরিচয় সহ অন্যান্য নথি খতিয়ে দেখা হবে। সবশেষে এলাকায় ক্যাম্প খুলে আরও একবার এ বিষয়ে নিশ্চিত হবে স্থানীয় প্রশাসন। তারপরেই আবাস প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাবেন উপভোক্তারা।

স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা বিলিকে কেন্দ্র করে সম্প্রতি সাইবার কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছিল। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েই আবাসের টাকা বিলির ক্ষেত্রে সুরক্ষায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

এজন্য শুধু বিশেষ পোর্টাল খোলাই নয়,কী কী নিয়ম অনুসরণ করতে হবে ইতিমধ্যে তার তালিকা প্রতিটি বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করেছে প্রশাসন। জানা যাচ্ছে, এবার সেই তালিকা হাতে-কলমে খতিয়ে দেখতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাকা বিলের আগে বিশেষ ক্যাম্প খোলা হবে।

সেখানে নিজের নাম, ব্যাঙ্কের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেবেন নির্বাচিত উপভোক্তা। এরপর বিশেষ ওই পোর্টালে উপভোক্তা নামের সঙ্গে তার আধার নম্বরের সংযুক্তিকরণ করবে প্রশাসন। অ্যাপ এর মাধ্যমে সংযুক্তিকরণ করলে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে। এই ছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে, সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমেও  এই কাজ করা যাবে।

পুরো প্রক্রিয়াটি ভালই ভালই মিটলে তবেই আবাসের চূড়ান্ত নামের তালিকায় উঠবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম।

এরপর সরাসরি পোর্টাল থেকেই এসএমএস করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। ১৫ ই ডিসেম্বরের পর থেকে আবাসের টাকা বিলি করা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শীঘ্রই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে পঞ্চায়েত এলাকায় খোলা হবে প্রশাসনের এই বিশেষ ক্যাম্প। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


```