Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আবাসে দুর্নীতি, রামপুরহাটে বিডিও অফিসে মারমুখী তৃণমূল কর্মীরাই

কেন ছাদহারা মানুষগুলোকে বঞ্চিত করে আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হল সেই প্রশ্ন তুলে ১ নম্বর বিডিও অফিসে যান তৃণমূল কর্মীরা। সেখানেই বিডিওর সঙ্গে বচসা বেঁধে যায়।

আবাসে দুর্নীতি, রামপুরহাটে বিডিও অফিসে মারমুখী তৃণমূল কর্মীরাই

তৃণমূলের ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 30 December 2024 16:26

দ্য ওয়াল ব্যুরো: আবাসে ব্যাপক দুর্নীতি হয়েছে। যাঁদের ছাদ নেই তাঁদেরই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলেরই। আর তাই রামপুরহটে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন শাসকদলের কর্মীরা।

কেন ছাদহারা মানুষগুলোকে বঞ্চিত করে আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হল সেই প্রশ্ন তুলে ১ নম্বর বিডিও অফিসে যান তৃণমূল কর্মীরা। সেখানেই বিডিওর সঙ্গে বচসা বেঁধে যায়। মারমুখী হয়ে ওঠেন তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, 'বিডিও বলেছেন এখানে কিছু করা যাবে না' পঞ্চায়েতে যাওয়ার পরামর্শ দেওয়াতেই খাপ্পা হয়ে ওঠেন তাঁরা।

বস্তুত, এদিন সন্দেশখালি থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কবার্তা দিয়ে বলেন, 'সরকারি প্রকল্পে টাকা লাগে না, কেউ চাইলে দেবেন না। টাকাটা জনগনের টাকা। আপনার পরিবারের, আপনার অধিকার, আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা যে স্কিমগুলো দিচ্ছি, সেগুলোর জন্য কাউকে কোনও পয়সা দেওয়ার দরকার নেই।'

প্রসঙ্গত, রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় যোগ্যদের বদলে ঠাঁই হয়েছে পাকা বাড়ির মালিকদের। অথচ যাঁদের কাঁচা বাড়ি রয়েছে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে, এমন ভূরিভূরি অভিযোগ ঘিরে সাম্প্রতিককালে শোরগোল পরিস্থিতি দেখা গিয়েছে রাজ্যজুড়ে।

আবাস যোজনার যোগ্য ব্যক্তিরা যাতে ঘর পান, তার জন্য রাজ্য সরকারের উদ্যোগে জেলায় জেলায় সমীক্ষা চললেও, একাধিক জেলা থেকে উঠে আসছে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ। 


```