Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

স্কুলের মধ্যেই বিষ খেয়ে আত্মহত্যা করলেন পুরস্কারজয়ী শিক্ষক, দু’মাস আগে বদলি হয়ে এসেছিলেন

দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়া ও তাদের অভিভাবকদের মন জয় করতে না পেরে স্কুলের মধ্যেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন পুরস্কারজয়ী শিক্ষক (Award winning teacher)। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি। পুরো ঘটনাকে ঘ

স্কুলের মধ্যেই বিষ খেয়ে আত্মহত্যা করলেন পুরস্কারজয়ী শিক্ষক, দু’মাস আগে বদলি হয়ে এসেছিলেন

শেষ আপডেট: 10 August 2023 14:07

দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়া ও তাদের অভিভাবকদের মন জয় করতে না পেরে স্কুলের মধ্যেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন পুরস্কারজয়ী শিক্ষক (Award winning teacher)। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি। পুরো ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে পুণের (Pune) হোলে বস্তি প্রাথমিক বিদ্যালয়ে।

পুলিশ সূত্রের খবর, আত্মঘাতী শিক্ষকের নাম অরবিন্দ দেবকর। মাত্র দু’মাস আগেই পুণের হোলে বস্তি প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলেন তিনি। দীর্ঘ প্রায় দু’দশক শিক্ষকতার দৌলতে সম্প্রতি আদর্শ শিক্ষকের পুরষ্কারও (Award winning teacher) পেয়েছিলেন অরবিন্দ।

আচমকা বিষ পান করলেন কেন? পুলিশের দাবি, নিহত শিক্ষকের পকেটে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। তাতে লেখা, ‘পড়ুয়া ও তাদের অভিভাবকদের মন জয় করতে পারিনি। নিজেকে অপরাধী মনে হয়েছে। সেখান থেকেই চরম সিদ্ধান্ত।’ পুলিশের পাশাপাশি শিক্ষক অপমৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা দফতর।

জানা গেছে, নয়া স্কুলে বদলি হয়ে আসার পর অরবিন্দ দেখেন স্কুলের চারিদিক ঝোপঝাড়ে ভর্তি। তিনি ঠিক করেন পড়ুয়াদের সঙ্গে নিয়ে স্কুল চত্বর আবর্জনা মুক্ত করবেন। পড়ুয়াদের ডেকে সেকথা বলেনও অরবিন্দবাবু। পড়ুয়ারা বাড়িতে গিয়ে অভিভাবকদের জানায়। অভিযোগ, তাঁদের ছেলেদেরকে দিয়ে শিক্ষক স্কুলের আর্বজনা পরিষ্কার করবেন, এটা ভাল চোখে দেখেননি অভিভাবকেরা।

 ঘটনার প্রতিবাদে ৯ জন পড়ুয়ার অভিভাবক সংশ্লিষ্ট স্কুল থেকে তাঁদের সন্তানদের টিসি নিয়ে অন্যত্র চলে যান। ওই স্কুলে মোট পড়ুয়া সংখ্যা ছিল ১০ জন। ৯জনই অন্যত্র চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন অরবিন্দ। এরপরই গত মঙ্গলবার তিনি স্কুলের মধ্যেই বিষ খেয়ে নেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ববির এক মেয়ের হাতে ২ লাখের বারবেরি লোলা,অন্য মেয়ের হাতে ডিওর, ৩ বোনের দুরন্ত ফ্যাশন!


```