Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তাজ সিটি সেন্টারে আওয়াধি খানাপিনার এলাহি আয়োজন! রয়েছে কাবাব, গোস্ত, শাহি টুকরা, যাবেন নাকি?

দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার, ৮ সেপ্টেম্বর থেকে কলকাতার নিউটাউনের তাজ সিটি সেন্টারে আওয়াধি খানাপিনার এক বিশাল আয়োজন করা হয়েছে। চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত খাঁটি আওয়াধি খাবারের ঠিকানা এই তাজ সিটি সেন্টার (Awadhi cuisine in Kolkatas Taj city

তাজ সিটি সেন্টারে আওয়াধি খানাপিনার এলাহি আয়োজন! রয়েছে কাবাব, গোস্ত, শাহি টুকরা, যাবেন নাকি?

শেষ আপডেট: 11 September 2023 13:08

দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার, ৮ সেপ্টেম্বর থেকে কলকাতার নিউটাউনের তাজ সিটি সেন্টারে আওয়াধি খানাপিনার এক বিশাল আয়োজন করা হয়েছে। চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত খাঁটি আওয়াধি খাবারের ঠিকানা এই তাজ সিটি সেন্টার (Awadhi cuisine in Kolkatas Taj city centre)। এখানেই লখনউয়ের আসল স্বাদ, গন্ধে ভরপুর থালি পেয়ে যাবেন মাত্র ১৮০০ টাকায়। রয়েছে ব্যুফে এবং বসে খাওয়ার ব্যবস্থাও। রোজ বেলা ১২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত পাওয়া যাবে এই সুস্বাদু আওয়াধি ক্যুইজিন।

উত্তর ভারতের আওয়াধ অঞ্চল বরাবরই জিভে জল আনা খাবারের আঁতুড়ঘর। উত্তর এবং মধ্য এশিয়ার বেশ কিছু জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা এই ক্যুইজিনে রয়েছে আমিষ এবং নিরামিষ দুরকম পদই। মুঘলদের রান্না করার ধরন থেকেও অনেকটা অনুপ্রাণিত এই আওয়াধি রান্না।

লখনউ তাজ মহলের শেফ গুলাম কলকাতার ভোজনরসিক মানুষদের জন্য (Awadhi cuisine in Kolkatas Taj city centre) নিজের হাতে সাজিয়েছেন এই অপূর্ব আওয়াধি ক্যুইজিনের সম্ভার। মেনুতে পেয়ে যাবেন নানা ধরনের কাবাব। তার মধ্যে রয়েছে কাকোরি কাবাব, গলৌটি কাবাব, শামি কাবাব, বটি কাবাব, পাটিলি কে কাবাব, ঘুটায়া কাবাব এবং শিক কাবাব। এছাড়া রয়েছে শোরবা, বিভিন্ন রকমের কোর্মা, গোস্ত, সালান, ডাল, দম বিরিয়ানি, ইয়াখনি বিরিয়ানি, শিরমাল, পরোটা। মেন কোর্সের এই এলাহি খাবারের পর রয়েছে মিষ্টিমুখ করার ব্যবস্থা। সেখানে পেয়ে যাবেন, শাহি টুকরা, ফিরনি, শির কোর্মা।

তাজ নিউটাউন সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার শ্রী ইন্দ্রনীল রায় জানিয়েছেন, 'কলকাতার খাদ্যপ্রেমীদের জন্য আমরা সবসময়ই চেষ্টা করি নানা রাজ্যের নানা ধরনের খাবারের আয়োজন করতে। এবার শেফ গুলামের তত্ত্বাবধানে স্প্যেশাল আওয়াধি খাবারের আয়োজন করতে পেরে খুবই ভাল লাগছে।'

আরও পড়ুন: কলকাতার বুকে হায়দরাবাদের নিজামি কুইজিন! কোথায় চেখে দেখতে পারবেন জেনে নিন


```