Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ন্যাশনালিজম কথাটা বলবেন না, নাৎসিদের কথা মনে পড়ে যায়, বললেন মোহন ভাগবত

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার রাঁচির মোরাবাদিতে আরএসএসের অনুষ্ঠানে ভাষণ দেন সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। সেখানে তিনি ‘ন্যাশনালিজম’ শব্দটি ব্যবহার করতে বারণ করেছেন। তাঁর মতে, ওই শব্দটি উচ্চারণ করলে অ্যাডলফ হিটলারের নাৎসিবাদের কথা মনে পড়ে যায়।

ন্যাশনালিজম কথাটা বলবেন না, নাৎসিদের কথা মনে পড়ে যায়, বললেন মোহন ভাগবত

শেষ আপডেট: 20 February 2020 10:28

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার রাঁচির মোরাবাদিতে আরএসএসের অনুষ্ঠানে ভাষণ দেন সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। সেখানে তিনি ‘ন্যাশনালিজম’ শব্দটি ব্যবহার করতে বারণ করেছেন। তাঁর মতে, ওই শব্দটি উচ্চারণ করলে অ্যাডলফ হিটলারের নাৎসিবাদের কথা মনে পড়ে যায়। এই প্রসঙ্গে ব্রিটেনে এক আরএসএস সমর্থকের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ উল্লেখ করেন ভাগবত। সেখানে তিনি বলেছিলেন, “ন্যাশনালিজম শব্দ কে উপযোগ মত কিজিয়ে। নেশন কহেঙ্গে চলেগা, ন্যাশনাল কহেঙ্গে চলেগা, ন্যাশনালিজম মত কহো।” অর্থাৎ তাঁর বক্তব্য, নেশন শব্দ চলবে। ন্যাশনাল শব্দটিও চলবে। ন্যাশনালিজম শব্দটি ব্যবহার করা ঠিক নয়। কারণ তাতে হিটলারের নাৎসিবাদের কথা মনে হয়। পরে তিনি বলেন, “মৌলবাদের জন্যই দেশ জুড়ে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। তবে দেশের নীতিই হল আমরা কারও দাস হব না। কাউকে দাস বানাবও না। সকলকে ঐক্যবদ্ধ করার গুণ আছে আমাদের দেশের।” তাঁর মতে, “ভারতের সংস্কৃতি মানে হিন্দু সংস্কৃতি। বৈচিত্র সত্ত্বেও ভারতের প্রত্যেক নাগরিক একে অপরের সঙ্গে আত্মীয়তা অনুভব করে।” ৬৯ বছরের মোহন ভাগবত জানান, আরএসএসের উদ্দেশ্য হল ভারতকে সারা বিশ্বের নেতা হিসাবে তুলে ধরা। আরএসএস হিন্দুত্বের অ্যাজেন্ডা নিয়ে এগোবে। সারা দেশকে ঐক্যবদ্ধ করবে হিন্দুত্ব। তাঁর কথায়, “ভারতকে সারা বিশ্বের নেতা হতেই হবে। তাতেই বিশ্বের মঙ্গল হবে।”

```