Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভীক-বিরূপাক্ষ সাসপেন্ড, সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারলে বাতিল হবে সন্দীপের রেজিস্ট্রেশন

প্রবল চাপের মুখে পড়ে এবার এই দু'জনকেই রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সাসপেন্ড করা হয়েছে।

অভীক-বিরূপাক্ষ সাসপেন্ড, সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারলে বাতিল হবে সন্দীপের রেজিস্ট্রেশন

সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস ও মুস্তাফিজুর রহমান মল্লিক

শেষ আপডেট: 7 September 2024 13:04

দ্য ওয়াল ব্যুরো: অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের হাইজস্টাফ মুস্তাফিজুর রহমান মল্লিককেও।

পাশাপাশি শোকজ করা হয়েছে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের ৩ দিনের মধ্যে জবাব দিতে হবে তাঁকে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে সন্দীপ ঘোষের। 

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভীক দে। বিরূপাক্ষ বিশ্বাস ছিলেন মেডিক্যাল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য।

আরজি করে ঘটনার দিন অভীক এবং বিরূপাক্ষ দু'জনেই হাসপাতালে ছিলেন বলে অভিযোগ ওঠে। প্রবল চাপের মুখে পড়ে এবার এই দু'জনকেই রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সাসপেন্ড করা হয়েছে।

মেদিনীপুর মেডিক্যালে হুমকি, দাদাগিরিতে অভিযুক্ত ছিলেন টিএমসিপি-র চিকিৎসক নেতা মুস্তাফিজুর। তাঁকেও সাসপেন্ড করেছে কাউন্সিল। 


```