Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

এবার তুষারধস হিমাচলে! বরফে তলিয়ে মৃত্যু ২ জনের, নিখোঁজ আরও এক বিদেশি

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পর এবার তুষারধস (Avalanche) হিমাচলপ্রদেশে (Himachal Pradesh)। রবিবার দুপুরে লাহুল-স্পিতি জেলার চিকা এলাকায় তুষারধস নামে। তাতেই তলিয়ে মৃত্যু হয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন-এর দুই শ্রমিকের। আরও একজনের খোঁজ মিলছে না

এবার তুষারধস হিমাচলে! বরফে তলিয়ে মৃত্যু ২ জনের, নিখোঁজ আরও এক বিদেশি

শেষ আপডেট: 6 February 2023 02:29

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পর এবার তুষারধস (Avalanche) হিমাচলপ্রদেশে (Himachal Pradesh)। রবিবার দুপুরে লাহুল-স্পিতি জেলার চিকা এলাকায় তুষারধস নামে। তাতেই তলিয়ে মৃত্যু হয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন-এর দুই শ্রমিকের। আরও একজনের খোঁজ মিলছে না বলে জানা গেছে।

সূত্রের খবর, রবিবার দুপুর তিনটে নাগাদ আচমকাই তুষারধস নামে চিকার শৃঙ্কুলা পাস এলাকার কাছে। তাতেই তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাম বুদ্ধ এবং রাকেশ নামে বর্ডার রোডস অর্গানাইজেশনের দুই শ্রমিকের। নেপালের বাসিন্দা পাষাণ ছেরিং লামা নামে আরও এক যুবক ধসে তলিয়ে গিয়েছেন বলে জানা গেছে। তাঁর সন্ধানে রবিবার উদ্ধার অভিযান শুরু হলেও তীব্র ঠান্ডা এবং কম দৃশ্যমানতার কারণে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হিমাচলপ্রদেশের স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, সোমবার ফের উদ্ধারের কাজ শুরু করা হবে। লাহুল-স্পিতির ডিস্ট্রিক্ট ইমারজেন্সি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, কাজ চলার সময় বরফ কাটার মেশিন সমেত তুষারধসে তলিয়ে যান তিনজন শ্রমিক। পরে দুজনের মৃতদেহ উদ্ধার করা হলেও তৃতীয়জনের সন্ধান মেলেনি এখনও। তাঁর খোঁজে সোমবার ফের তল্লাশি চালানো হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, দিন তিনেক আগেই কাশ্মীরের গুলমার্গের স্কি-রিসর্টে তুষারধসে তলিয়ে মৃত্যু হয়েছিল পোল্যান্ডের বাসিন্দা দুই পর্যটকের। আরও ১৯ জন বিদেশি পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সেই দুর্ঘটনায়।

বাংলাদেশে একাধিক হিন্দু মন্দিরে হামলা! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বিগ্রহ, ফেলা হল জলেও


```