Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবার দুর্ভোগ! ব্যস্ত সময়ে দমদমে বিকল রেলের স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা

ক্ষুব্ধ যাত্রীদের কথায়, শনি ও রবিবার যেন রেলের ‘ক্যান্সেল ডে’! তারপরও কীভাবে যান্ত্রিক গোলযোগ হয়, সেই প্রশ্নও তুলছেন যাত্রীরা।

আবার দুর্ভোগ! ব্যস্ত সময়ে দমদমে বিকল রেলের স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা

ফাইল ছবি।

শেষ আপডেট: 8 March 2025 12:29

দ্য ওয়াল ব্যুরো: আচমকা বসে গেল রেলের স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা (Automatic signaling system)। যার জেরে শনিবার ব্যস্ত সময়ে শিয়ালদহ মেইন এবং উত্তর শাখাj বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রইল আপ ও ডাউন লাইনের একাধিক ট্রেন। 

শনিবার সকালে দমদম স্টেশনের (Dum Dum) এ ঘটনায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় রেল যাত্রীদের। পরিস্থিতির জন্য রেলকেই দায়ী করছেন নিত্যযাত্রীরা।


যাত্রীদের কথায়, শিয়ালদহ মেইন এভং উত্তর শাখায় প্রায় ফি-হপ্তায় শনি ও রবিবার কখনও সিগন্যাল তো কখনও ইন্টারলকিংয়ের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়। ক্ষুব্ধ যাত্রীদের কথায়, শনি ও রবিবার যেন রেলের ‘ক্যান্সেল ডে’! তারপরও কীভাবে যান্ত্রিক গোলযোগ হয়, সেই প্রশ্নও তুলছেন যাত্রীরা।

জানা যাচ্ছে, এদিন সকাল ৯টা নাগাদ আচমকা দমদমের তিন নম্বর আপ লাইনে সিগন্যালিং প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ফলে ম্যানুয়ালি কাজ করতে হয়। যার জেরে নির্দিষ্ট সময়ের অনেক পরে এক একটি ট্রেনকে ছাড়া হয়। তাতে শিয়ালদহ মেন এবং উত্তরে আপ ও ডাউন লাইনের একাধিক স্টেশনে বহু ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। অফিস টাইমে এভাবে ট্রেনের লেটের জেরে সমস্যা পড়েন নিত্যযাত্রীরা।

অনেককে ট্রেন থেকে নেমে রেল লাইন ধরে সড়ক পথে বাস ধরেও গন্তব্যের দিকে রওনা দিতে দেখা যায়। গোটা ঘটনায় রেলের কাজের মান নিয়েই প্রশ্ন তুলছেন যাত্রীরা। যদিও রেলের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণে সমস্যা হয়েছিল। খবর পাওয়া মাত্র রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের মধ্যে সমস্যার সমাধান করেছেন। 


```