Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত হচ্ছে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী, ‘ষোলআনা বাবলু’

দ্য ওয়াল ব্যুরো: সারাজীবনে যত ম্যাচ খেলেছেন, যত তাঁর কীর্তি, যত তাঁর যশ, সম্মান, প্রতিপত্তি, তেমনই নানা বিতর্কও ঘিরে ছিল তাঁকে। এটাই ময়দানে আর পাঁচজনের থেকে আলাদা করেছে সুব্রত ভট্টাচার্যকে (Subrata Bhattacharya)। মোহনবাগানের ঘরের ছেলে

প্রকাশিত হচ্ছে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী, ‘ষোলআনা বাবলু’

শেষ আপডেট: 16 July 2023 11:39

দ্য ওয়াল ব্যুরো: সারাজীবনে যত ম্যাচ খেলেছেন, যত তাঁর কীর্তি, যত তাঁর যশ, সম্মান, প্রতিপত্তি, তেমনই নানা বিতর্কও ঘিরে ছিল তাঁকে। এটাই ময়দানে আর পাঁচজনের থেকে আলাদা করেছে সুব্রত ভট্টাচার্যকে (Subrata Bhattacharya)। মোহনবাগানের ঘরের ছেলে সেই বাবলুর আত্মজীবনী এবার সামনে আসতে চলল। ২৯শে জুলাই মোহনবাগান দিবসে সবুজ-মেরুন ক্লাব প্রাঙ্গণে উদ্বোধন হবে "ষোলআনা বাবলু" বইটির। অনেক আগেই প্রাক্তন ফুটবলারদের অনেকের আত্মজীবনী প্রকাশ পেয়েছে, সেখানে সুব্রত ভট্টাচার্যের ঘুম কি দেরিতে ভাঙল?

সুব্রত ভট্টাচার্যের এই আত্মজীবনীকে (Autobiography of Subrata Bhattacharya is being published) বিস্ফোরকের বিস্ফোরণ বলাই চলে।

তিনি কোচ থেকে শুরু করে কর্মকর্তা, আধুনিক ফুটবলার, রাজনৈতিক ব্যক্তিত্ব সকলের সম্বন্ধে লিখেছেন। তাঁর নিজের দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন মানুষ ও পরিবেশ।

একজন তরুণ, শিক্ষার্থী ফুটবলার কীভাবে আগামীদিনে তারকা হবেন, কীভাবে ময়দানে প্রতিষ্ঠা লাভ করবেন তারও দিশা রয়েছে এই বইতে।

বইটির সম্পাদনা করেছেন সাংবাদিক গৌতম ভট্টাচার্য। সহ লেখকের ভূমিকা পালন করেছেন আরও এক খ্যাতনামা সাংবাদিক সুপ্রিয় মুখোপাধ্যায়। সহ-লেখক হিসাবে সুপ্রিয় বারবার বলেছেন, সুব্রত ভট্টাচার্য এমন একটি চরিত্র যাকে একসঙ্গে বেঁধে নিয়ে চলা রীতিমতো চ্যালেঞ্জ। সেইজন্য তিনি ৬৭ বার রেকর্ডিং করেছেন। যেখানে বারবার বিভিন্ন বিস্ফোরক কথাবার্তা প্রাধান্য পেয়েছে। বিরোধ এসেছে, তবে একই সঙ্গে যাঁর থেকে যতটুকু পেয়েছেন, সেই কৃতজ্ঞতাও জানিয়েছেন অকুণ্ঠভাবে।

মিলল লক্ষ টাকার তেলিয়াভোলা! দিঘায় আনন্দের বান, দেখুন ভিডিও


```