Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জাদেজার সঙ্গে কে থাকবেন বোলিং আক্রমণে, এখনও সেটাই বুঝে উঠতে পারছে না অস্ট্রেলিয়া

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) শুরু হচ্ছে জুনের ৭ তারিখ থেকে। ইতিমধ্যেই ইংল্যান্ডে গিয়ে জোর অনুশীলনে নেমে পড়েছে ভারতীয় দল। কিন্তু ভারতের বোলিং আক্রমণে শেষ অবধি কে কে থাকছেন, অস্ট্রেলিয়ার (Australia) ক

জাদেজার সঙ্গে কে থাকবেন বোলিং আক্রমণে, এখনও সেটাই বুঝে উঠতে পারছে না অস্ট্রেলিয়া

শেষ আপডেট: 2 June 2023 14:01

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) শুরু হচ্ছে জুনের ৭ তারিখ থেকে। ইতিমধ্যেই ইংল্যান্ডে গিয়ে জোর অনুশীলনে নেমে পড়েছে ভারতীয় দল। কিন্তু ভারতের বোলিং আক্রমণে শেষ অবধি কে কে থাকছেন, অস্ট্রেলিয়ার (Australia) কাছে এখনও স্পষ্ট নয়। রবীন্দ্র জাদেজা থাকছেন বলেই মনে করা হচ্ছে। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন কি থাকছেন? এবার এই প্রশ্নকে নিয়েই জল্পনা ছড়িয়েছে।

আগের 'বর্ডার-গাভাসকার ট্রফি'-তে তিন স্পিনার নিয়েই খেলেছে ভারত। অশ্বিন ও জাদেজা দুইজনেই দারুণ খেলেছেন সিরিজে। অশ্বিন নিয়েছেন ২৫ উইকেট, জাদেজা ২২ উইকেট। এবারে কী করবে? কেন্টের মাঠে অনুশীলনের ফাঁকে অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেত্তোরি বলেন, 'বিষয়টা নিয়ে আমাদের মধ্যেও কথা চলছে। আমার যা মনে হয় জাদেজা খেলবে। ছয় নম্বরে রান করার ব্যাপারে নির্ভরযোগ্য। কিন্তু তারপরে শার্দুল না অশ্বিন কে থাকবে, সেই নিয়েই ধন্দ থাকছে।'

তবে কিংবদন্তী প্রাক্তন কিউই অধিনায়কের ধারণা, শেষ অবধি অশ্বিনকেই খেলানো হতে পারে। 'ওভাল যেরকম করে, এবারেও তাই করবে। উইকেট ভাল, তবে খেলা যত এগোবে, ততই স্পিনারদের জন্য অনেক কিছু থাকতে পারে উইকেটে।' অশ্বিনের মত ক্রিকেটারকে এরকম পিচে কেউই বাইরে বসাতে চাইবে না।

যারা আইপিএল খেলে আসছেন, তাঁরা তো দীর্ঘদিন ক্রিকেটের মধ্যেই আছেন। ফলে ক্লান্তি একটা সমস্যা হতে পারে। কিন্তু যারা একেবারে বিশ্রাম থেকে আসছেন, তাঁরা কতটা চটপট খেলায় ঢুকতে পারবেন, এখন সেটাই ভাবাচ্ছে ভেত্তোরিকে।

রোহিত-বিরাটদের গায়ে উঠবে নতুন জার্সি! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে প্রকাশ্যে এল সেই ছবি


```