Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

দুই পরিবারের মধ্যে হাতাহাতি, ধুন্ধুমার! অডির তলায় চাপা পড়ল যুবক

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার উপর এক দম্পতির দুই পরিবারের (Couple's Families) (শ্বশুরবাড়ি ও বাপেরবাড়ি) মধ্যে জোরদার ঝামেলা (Clash) চলছিল। চুলোচুলি থেকে হাতাহাতি- বাদ ছিল না কিছুই। হঠাৎ একজন নিজের অডি (Audi) নিয়ে সেইসময় একজনকে চাপা দিয়ে পালিয়ে য

দুই পরিবারের মধ্যে হাতাহাতি, ধুন্ধুমার! অডির তলায় চাপা পড়ল যুবক

শেষ আপডেট: 10 January 2023 15:07

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার উপর এক দম্পতির দুই পরিবারের (Couple's Families) (শ্বশুরবাড়ি ও বাপেরবাড়ি) মধ্যে জোরদার ঝামেলা (Clash) চলছিল। চুলোচুলি থেকে হাতাহাতি- বাদ ছিল না কিছুই। হঠাৎ একজন নিজের অডি (Audi) নিয়ে সেইসময় একজনকে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিমেষে তখন সব ঝগড়া শেষ! যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ির তলায় চাপা পড়া ওই যুবক। গত রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের কাছে বসুন্ধরা সেক্টর ১০ এলাকায়। গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে রাস্তায় থাকা একটি সিসিটিভি ক্যামেরায়।

জানা গেছে, স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের বিবাদ মেটাতে মহিলার বাপেরবাড়ির লোক এসেছিল সেখানে। এরপরই স্বামীর পরিবারের লোকজন তাঁকে ধরে পেটাতে শুরু করে। শুরু হয়ে যায় দুপক্ষের হাতাহাতি। এমনকী ওই ব্যক্তির গাড়ির ভাঙচুরও করে মহিলার শ্বশুরবাড়ির লোকজন।

এরপরই ওই ব্যক্তি তড়িঘড়ি নিজের গাড়ি নিয়ে সেখান থেকে বেরোতে যান। সেইসময়েই তাঁর গাড়ির চাকার তলায় চাপা পড়ে যান মহিলার শ্বশুরবাড়ির একজন। তাঁর জীবনের তোয়াক্কা না করেই নিজের গাড়ি নিয়ে পালিয়ে যান ওই যুবক। ঘটনায় দুই পরিবারই একে অপরের বিরুদ্ধে ইন্দিরাপুরম থানায় অভিযোগ দায়ের করেছে।

রাতের অন্ধকারে মহিলা ডাক্তারের বাড়িতে দুষ্কৃতীর দল, কুরুক্ষেত্রে হাড় হিম কাণ্ড


```