Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্ম সংসদ: যাতির বিরুদ্ধে ফৌজদারি অবমাননা প্রক্রিয়া শুরুর সম্মতি অ্যাটর্নি জেনারেলের

দ্য ওয়াল ব্যুরো: দেশের সংবিধান (constitition) ও সুপ্রিম কোর্ট (supreme court) সম্পর্কে সাম্প্রতিক ‘অপমানজনক মন্তব্যে’র জন্য ধর্ম সংসদ (dharam sansad) নেতা যাতি নরসিংহানন্দের বিরুদ্ধে ফৌজদারি অবমাননা প্রক্রিয়া (criminal contempt proceeding

ধর্ম সংসদ: যাতির বিরুদ্ধে ফৌজদারি অবমাননা প্রক্রিয়া শুরুর সম্মতি অ্যাটর্নি জেনারেলের

শেষ আপডেট: 21 January 2022 14:20

দ্য ওয়াল ব্যুরো: দেশের সংবিধান (constitition) ও সুপ্রিম কোর্ট (supreme court) সম্পর্কে সাম্প্রতিক ‘অপমানজনক মন্তব্যে’র জন্য ধর্ম সংসদ (dharam sansad) নেতা যাতি নরসিংহানন্দের বিরুদ্ধে ফৌজদারি অবমাননা প্রক্রিয়া (criminal contempt proceedings) শুরু করার সম্মতি দিলেন অ্যাটর্নি জেনারেল (এজি) (attoney general) কে কে বেনুগোপাল। জনৈক সমাজকর্মী সাচি নেলি এক সাক্ষাত্কারে যাতির ওই বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে অবমাননা প্রক্রিয়ার সূচনার আবেদন জানিয়ে যে চিঠি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই সম্মতি দিলেন অ্যাটর্নি জেনারেল। গত ১৪ জানুয়ারি ট্যুইটারে যাতির ওই সাক্ষাত্কার ভাইরাল  হওয়ার পর চিঠি দেন ওই সমাজকর্মী। সাক্ষাত্কারে বিতর্কিত ধর্ম সংসদের নেতা যাতি মন্তব্য করেন, যারা দেশের চলতি সিস্টেম, এইসব  রাজনীতিবিদ, সুপ্রিম কোর্ট ও সেনাবাহিনীর ওপর ভরসা করে, তারা সবাই কুকুরের মতো মরবে। এজির অভিমত, এহেন বক্তব্যের মাধ্যমে যাতি  জনমানসে সুপ্রিম কোর্টের গুরুত্ব, মর্যাদা খাটো করার প্রত্যক্ষ চেষ্টা করেছেন। এদিকে হরিদ্বারের দুই আদালত যাতি ও জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর জামিনের আবেদন খারিজ করেছে। যাতি ও জিতেন্দ্রকে বিতর্কিত ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। যাতি দশনা মন্দিরের প্রধান পুরোহিত। ধর্ম সংসদের মূল আয়োজক ছিলেন তিনি। ১৬ জানুয়ারি হরিদ্বারের আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। ১৫ জানুয়ারি তাঁকে গঙ্গার সর্বানন্দ ঘাট থেকে গ্রেফতার করা হয়। দুদিন আগে জিতেন্দ্রকে গ্রেফতারির বিরুদ্ধে সেখানে সত্যাগ্রহে বসেছিলেন তিনি। প্রসঙ্গত, জিতেন্দ্র সম্প্রতি ধর্ম বদলে হিন্দু হয়েছেন। তাঁর আগের নাম ওয়াসিম রিজভি। হরিদ্বারে ১৭ থেকে ১৯ ডিসেম্বর ধর্ম সংসদ বসেছিল। জিতেন্দ্র ও যাতি সহ ১০ জনের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের  করা হয় সেখানে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাসূচক ভাষণ ও তাদের  গণহত্যার ডাক দেওয়ার বিরোধিতা করে। মামলার তদন্ত করছে সিট।    

```