Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আরপিএফ সেজে মানব পাচারের চেষ্টা, মুর্শিদাবাদ থেকে পাকড়াও করল পুলিশ

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। মনে করা হচ্ছে ওই ভারসাম্যহীনকে পাচার করে দেওয়ার ছক ছিল তাঁর মাথায়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও। 

আরপিএফ সেজে মানব পাচারের চেষ্টা, মুর্শিদাবাদ থেকে পাকড়াও করল পুলিশ

পুলিশের হাতে পাকড়াও অভিযুক্ত

শেষ আপডেট: 29 December 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: এবার রেল পুলিশের আধিকারিক সেজে মানব পাচারের চেষ্টা। ঘটনা মুর্শিদাবাদের নিউ ফরাক্কার দু'নম্বর কলোনি এলাকার। অভিযোগ সামনে আসতেই শোরগোল প্রশাসনের অন্দরেও।

রোববার সকাল সকাল এলাকায় এক মানসিক ভারসাম্যহীনকে ধরে টানাটানি করতে থাকেন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। ঘটনা চোখে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে যান। সন্দেহ হওয়ায় লোকটিকে ডেকে গোটা ব্যাপারটা সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি নিজেকে রেল পুলিশ বলে পরিচয় দেন।

নিজেকে রেল পুলিশ বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তির কথায় বিস্তর অসঙ্গতি মেলে। তারপর পরিস্থিতি সামাল দিতে যুক্তি দেন, ওই ভবঘুরের বাড়ি নাকি মোথাবাড়িতে। সেখানেই তাঁকে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যেতে চাইছিলেন তিনি।

অন্যদিকে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি হিন্দীতে কথা বলতে দেখে সন্দেহ বেড়ে যায় এলাকাবাসীর। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। ভিক্ষাবৃত্তি করেই দিন কাটান।

এরপরই ঘটনার কথা জানিয়ে এলাকাবাসীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। কথায় অসঙ্গতি দেখা দিতেই তাঁকে পাকড়াও করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। মনে করা হচ্ছে ওই ভারসাম্যহীনকে পাচার করে দেওয়ার ছক ছিল তাঁর মাথায়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও। 


```