Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলেকে খুনের চেষ্টা মহিলা বিএসএফ কর্মীর! অভিযোগ, তাঁর পরকীয়ার জেরে মৃত্যু হয়েছিল স্বামীরও

বাচ্চাটি মায়ের কাছে গিয়ে থাকতে না চাওয়ায় তাকে খুনের হুমকি দেওয়া হয়। অভিযোগ, মারধর করে একদিন গলা টিপে মারারও চেষ্টা হয়।

ছেলেকে খুনের চেষ্টা মহিলা বিএসএফ কর্মীর! অভিযোগ, তাঁর পরকীয়ার জেরে মৃত্যু হয়েছিল স্বামীরও

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 6 March 2025 13:27

দ্য ওয়াল ব্যুরো: নিজের সন্তানকে হত্যার চেষ্টার অভিযোগ। মহিলা বিএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই রক্ষীর স্বামীর মৃত্যু হয়েছিল কিছুদিন আগে। সেই ঘটনাতেও তাঁর নাম জড়ায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বিএসএফ কর্মীর নাম মানসী বিশ্বাস। ২০১১ সালে সুপদ বিশ্বাস নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। তারপরই সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দেন। চলে যান মালদহে। অভিযোগ, সেখানে গিয়ে এক সহকর্মীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।

এদিকে সুপদ ও তাঁদের ছেলে কৃষ্ণনগরে থাকতেন। মাঝেমধ্যে যেতেন মানসীর সঙ্গে দেখা করতে। সুপদ ও তাঁর পরিবারের কাছে খবর ছিল, মানসী বিএসএফ ক্যাম্পেই থাকেন। কিন্তু একদিন দেখা করতে গিয়ে জানতে পারেন, তিনি ভাড়া খাকেন অন্যত্র। সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা হয়, দেখা হয় তাঁর প্রেমিক রঞ্জিত রায়ের সঙ্গেও। ওই দু'জন একসঙ্গে থাকেন বলে জানতে পারেন সুপদ। 

পরে ছেলেকে নিয়ে ক্যাম্পে ফিরে যান। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। সুপদর দিদি উন্নতি বিশ্বাস মালদহ থানায় অভিযোগ দায়ের করেন। বিএসএফকেও বিষয়টি জানানো হয়। মানসী ও রঞ্জিত, দু'জনকে এই মর্মে চাকরি থেকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। কিন্তু সেসময় কাউকে গ্রেফতার করা হয়নি। 

সুপদর পরিবার এরপর ক্যাম্প থেকে বাচ্চাটিকে নিয়ে কৃষ্ণনগর ফিরে যায়। সেখানে বিএসএফ ক্যাম্পে পড়াশোনা করছে সে। কিন্তু মানসী এই খবর পেতে বাচ্চাকে নিজের কাছে রাখার দাবি জানান। বাচ্চাটি মায়ের কাছে গিয়ে থাকতে না চাওয়ায় তাকে খুনের হুমকি দেওয়া হয়। অভিযোগ, মারধর করে একদিন গলা টিপে মারারও চেষ্টা হয়। এরপরই সুপদর মা বিষয়টি জানতে পেরে কৃষ্ণনগর কোতওয়ালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে মানসীকে গ্রেফতার করেছে পুলিশ। 


```