Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইডির তল্লাশির মাঝেই রানাঘাটে সরকারি আটা পাচারের চেষ্টা! হাতে নাতে পাকড়াও অভিযুক্ত

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন ধরপাকড়ের মাঝে সরকারি আটার প্যাকেট কেটে বস্তাবন্দি করে পাচারের চেষ্টার অভিযোগকে ঘিরে শনিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাটে।

ইডির তল্লাশির মাঝেই রানাঘাটে সরকারি আটা পাচারের চেষ্টা! হাতে নাতে পাকড়াও অভিযুক্ত

ফাইল ছবি।

শেষ আপডেট: 11 November 2023 12:24

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে নিয়েছে ইডি। গ্রেফতার করা হয়েছে চালকল মালিক বাকিবুর রহমান সহ আরও কয়েকজনকে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন ধরপাকড়ের মাঝে সরকারি আটার প্যাকেট কেটে বস্তাবন্দি করে পাচারের চেষ্টার অভিযোগকে ঘিরে শনিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাটে।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে রানাঘাটের কলাবাগান এলাকায় রেশনের বিভিন্ন প্রকল্পের আটার প্যাকেট কেটে অন্য বস্তায় ঢালা হচ্ছিল। খবর পেয়ে গ্রামবাসীরা সরকারি আটা পাচারের ওই ঘটনা হাতে নাতে ধরেন। খবর পেয়ে পুলিশের আগেই ঘটনাস্থলে পৌঁছে যান রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পরে পুলিশ এসে অভিযুক্ত প্রশান্ত পালকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

ঘটনার সিবিআই বা ইডি তদন্তের দাবিতে সরব হন বিজেপি সাংসদ। জগন্নাথ সরকার বলেন, রাজ্যজুড়ে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে রেশনের প্যাকেট কেটে আটা অন্য বস্তায় ভরে পাচার করা হচ্ছিল।

বিজেপি সাংসদের অভিযোগ, “বিডিও থেকে থানার ওসি, সকলে জড়িত এই রেশনের পাচারের সঙ্গে। গ্রামবাসীরা হাতে নাতে তৃণমূল নেতা প্রশান্ত পালের পাচারকাণ্ড ধরেছেন। পুলিশ ওঁকে বাঁচাতেই আটক করে থানায় নিয়ে গিয়েছে। আমরা চাই সিবিআই বা ইডিকে দিয়ে ঘটনার তদন্ত করা হোক।” প্রশান্ত পালের বাড়ির নীচেও গোডাউন থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


```