Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সুশান্ত ঘোষের উপর হামলা, পুলিশের জালে কীভাবে ইকবাল

কলকাতা পুলিশের টেকনিক্যাল সার্ভিল্যান্সের কাছে হেরে গেল ইকবাল। সম্ভব হল না ভিনরাজ্যে পালিয়ে যাওয়া।

সুশান্ত ঘোষের উপর হামলা, পুলিশের জালে কীভাবে ইকবাল

কাউন্সিলর সুশান্ত ঘোষ ও ধৃত ইকবাল খান

শেষ আপডেট: 16 November 2024 19:09

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশের টেকনিক্যাল সার্ভিল্যান্সের কাছে হেরে গেল ইকবাল। সম্ভব হল না ভিনরাজ্যে পালিয়ে যাওয়া।  ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার চক্রান্ত ব্যর্থ হওয়ার পর বাইক নিয়ে বর্ধমান পর্যন্ত চলে গিয়েছিল সে। শুক্রবার রাতে হাওড়ায় গঙ্গা পার হওয়ার পর থেকেই কলকাতা পুলিশের নজরে চলে এসেছিল ইকবাল। কারণ ততক্ষণে কাউন্সিলরের বাড়ির সামনে থেকে পাকড়াও হওয়া যুবরাজই পুলিশের জেরায় জানিয়ে দিয়েছে হামলার মূল চক্রী ইকবাল ওরফে আফরোজ খান ওরফে গুলজার খান। 

জিজ্ঞাসাবাদে ধৃত যুবরাজ দাবি করে, কাউন্সিলরকে ‘ভয় দেখানোর’ জন্য তাঁকে সুপারি দেওয়া হয়েছিল। সুপারি দিয়েছিল মহম্মদ ইকবাল নামে একজন। নাইন এমএম পিস্তলটিও তার হাতে তুলে দিয়েছিল ইকবাল। তবে সুশান্তকে টার্গেট করার পর পিস্তল থেকে আর গুলি বের হয়নি। তাতেই বরাতজোরে প্রাণে বাঁচেন সুশান্ত ঘোষ। 

কাউন্সিলরের লোকজন যুবরাজকে ধরে ফেললেও বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ইকবাল। তবে শেষরক্ষা হয়নি। ধৃত যুবরাজের দেওয়া তথ্য ও র্সাতার সিসিটিভি ফুটেজ থেকে ততক্ষণে ইকবালের মোটরবাইক নম্বর খুঁজে বার করে বর্ধমান পুলিশকে সতর্ক করে দেয় কলকাতা পুলিশ। বর্ধমান রেঞ্জের ডিআইজি ও বর্ধমানের পুলিশসুপারের কাছে বার্তা পাঠানো হয়। 

এই সতর্কবার্তা পাওয়ার পরেই বেলা ২ টো ১১ মিনিটে মেসেজ দেন জেলা পুলিশ সুপার সায়ক দাস। তারপর ১৯ নম্বর জাতীয় সড়কের গলসির উড়োচটিতে নাকা তল্লাশি শুরু করে গলসি থানার পুলিশ। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩টে ২০ মিনিটে  তার মোটরবাইকটি চিহ্নিত হওয়ার পরেই বাইক থামিয়ে পাকড়াও করা হয় ইকবালকে। অভিযুক্ত যুবক বাইক নিয়ে বিহারের জামুই যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের তৎপরতায় তার সেই চেষ্টা সফল হয়নি। খবর পেয়েই গলসি রওনা হন কলকাতা পুলিশের একটি দল। এরপর কড়া নিরাপত্তায় ইকবালকে কলকাতায় নিয়ে আসা হয়। 


```