Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এনআইএ-র ওপর হামলা! নবান্নের রিপোর্ট তলব করলেন রাজ্যপাল বোস

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-র ওপর ‘হামলা’র ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এনআইএ-র ওপর হামলা! নবান্নের রিপোর্ট তলব করলেন রাজ্যপাল বোস

শেষ আপডেট: 7 April 2024 10:01

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-র ওপর ‘হামলা’র ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজভবন সূত্রের খবর, শনিবার রাতেই এব্যাপারে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বোস। এর আগে হামলার বিষয়ে এনআইএ কর্তাদের সঙ্গেও কথা বলেন বোস। কোন ঘটনার তদন্তে এনআইএ ঘটনাস্থলে গিয়েছিল, সেখানে কীভাবে হামলা হয়, হামলাকারীরা সংখ্যায় কত জন ছিলেন এ ব্যাপারে তদন্তকারী সংস্থার কাছ থেকে পুঙ্খানপুঙ্খ তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। এরপরই এ ব্যাপারে নবান্নের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 

এর আগে শনিবারই হামলার ঘটনায় নবান্নের কাছে রিপোর্ট তলব করেছিল কমিশন। রিপোর্ট চাওয়া হয়েছে জেলার পুলিশ সুপারের কাছেও। 

২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে বিস্ফোরণের তদন্ত করছে তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার রাতে বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে গ্রামবাসীর একাংশের হামলার মুখে পড়েন এনআইএ আধিকারিকরা। গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগ, গ্রামবাসীদের হামলায় এনআইএ আধিকারিকদের গাড়ির কাচ ভেঙে যায়। দু'জন আধিকারিক জখমও হন।

এনআইএ সূত্রের দাবি, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে শনিবার ভোরে ঘটনাস্থলে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখান থেকে দু'জন অভিযুক্তকে আটক করে গাড়িতে তোলার পরই গ্রামবাসীদের একাংশ হামলা চালায়। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় দুজন আধিকারিক জখম হয়েছেন।

ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে সম্প্রতি আটজনকে এনআইএ-র কলকাতার দফতরে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযুক্তরা হাজিরা না দেওয়ায় শনিবার ভোরে গ্রামে পৌঁছন তদন্তকারীরা।

ইতিমধ্যে ভূপতিনগর থানায় এ ব্যাপারে এফআইআর দায়ের করেছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। ঘটনায় বেশ কয়েকজন আধিকারিকের মাথা ফাটে। গ্রামবাসীদের হামলায় জখম হন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানও।

এনআইএর উপর হামলার ঘটনায় ফের রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলকে লক্ষ্য করে আক্রমণের সুর চড়িয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। যদিও এনআইএ আধিকারিকদের ওপরে হামলার ঘটনায় শনিবার বালুরঘাটের সভা থেকে বড় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "মাঝরাতে কেন গিয়েছিল এনআইএ? স্থানীয় পুলিশকে জানিয়ে তো যায়নি। মাঝরাতে গ্রামের মানুষ অচেনা কাউকে দেখলে তো এমনই ঘটে!"


```