Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন বছরে নতুন সম্মান রয় কৃষ্ণের, হলেন ওশিয়ানিয়া ফুটবল সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর

দ্য ওয়াল ব্যুরো: ইংরাজি নববর্ষের শুরুতেই এক দারুণ স্বীকৃতি পেলেন রয় কৃষ্ণ। এটিকে মোহনবাগানের তারকা স্ট্রাইকারকে ওশিয়ানিয়া ফুটবল সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল। রবিবারই এই খবর তারা ঘোষণা করেছে। সবুজ মেরুন শিবিরের প্রাণভোমরা ফিজির এই তার

নতুন বছরে নতুন সম্মান রয় কৃষ্ণের, হলেন ওশিয়ানিয়া ফুটবল সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর

শেষ আপডেট: 2 January 2022 16:13

দ্য ওয়াল ব্যুরো: ইংরাজি নববর্ষের শুরুতেই এক দারুণ স্বীকৃতি পেলেন রয় কৃষ্ণ। এটিকে মোহনবাগানের তারকা স্ট্রাইকারকে ওশিয়ানিয়া ফুটবল সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল। রবিবারই এই খবর তারা ঘোষণা করেছে। সবুজ মেরুন শিবিরের প্রাণভোমরা ফিজির এই তারকা। টানা নিজের দক্ষতা দেখিয়ে সেরা ফর্মে বিচরণ করছেন কয়েকবছর ধরেই। এখনও পর্যন্ত ৮ ম্যাচে ৪টি গোল করেছেন কৃষ্ণ। গোল করতে সহায়তা করেছেন চার বার। যদিও চলতি লিগে নিজের সেরা ফর্মের ধারে যেতে পারেনি, শেষ ম্যাচে গোল করেছেন দুরন্ত ভঙ্গীতে। তারপর থেকেই আলোচনা চলছে, গোলের গন্ধ পেয়ে গেলে রয় আরও মারাত্মক হয়ে যান। গোয়া ম্যাচে গোল করায় বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ হচ্ছে তাঁর। তারপর এই স্বীকৃতি তাঁকে বাড়তি তাগিদ জোগাবে। https://twitter.com/RoyKrishna21/status/1477494099515260930 সব মিলিয়ে নয়া বছরে আরও তেতে থাকবেন কৃষ্ণ, এমনটাই আশা করছেন সবুজ-মেরুন সমর্থকেরা। রয় ছন্দে থাকা মানেই সাফল্য আসবে বাগানে। এই ধারণাই যে বদ্ধমূল হয়ে রয়েছে এটিকে মোহনবাগানে। সম্প্রতি তার মধ্যে তিনি বাবা হয়েছেন, তাঁর স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বড়দিনে তাঁদের নিয়ে উৎসবে মাতেন এই তারকা। আন্তোনিও লোপেজ হাবাসের পরিবর্তে জুয়ান ফেরান্দো কোচ হয়ে আসার পর অবশ্য আইএসএলে পরপর দু'টি ম্যাচ জিতে পায়ের তলায় হারিয়ে যাওয়া জমি খুঁজে পেয়েছে এটিকে মোহনবাগান। উঠে এসেছে লিগ তালিকার তিন নম্বরে। এটিকে মোহনবাগানের পরের ম্যাচ ৫ জানুয়ারি। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। চোটের কারণে সেই ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন শুভাশিস বসু। এটিকে মোহনবাগান এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৪টিতে জিতেছে। ২টি ম্যাচ তারা হেরেছে। ২টি ড্র ড্র করেছে। ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় প্রথম তিনে চলে এসেছে তারা।

```