Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

জুনেই মোহনবাগান সুপার জায়ান্টসের পথ চলা শুরু, লক্ষ্মীবারেই হবে লোগো প্রকাশ

দ্য ওয়াল ব্যুরো: এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) অতীত, এবার জুন মাস থেকে সবুজ মেরুনের নাম হয়ে যাবে মোহনবাগান সুপার জায়ান্টস। মোহনবাগানের নামের আগে থেকে এটিকে থাকা নিয়ে বহু ক্ষোভ-বিক্ষোভ হয়েছে। সমর্থকদের সেই আন্দোলন পৌঁছে গিয়েছিল ভি

জুনেই মোহনবাগান সুপার জায়ান্টসের পথ চলা শুরু, লক্ষ্মীবারেই হবে লোগো প্রকাশ

শেষ আপডেট: 17 May 2023 14:18

দ্য ওয়াল ব্যুরো: এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) অতীত, এবার জুন মাস থেকে সবুজ মেরুনের নাম হয়ে যাবে মোহনবাগান সুপার জায়ান্টস। মোহনবাগানের নামের আগে থেকে এটিকে থাকা নিয়ে বহু ক্ষোভ-বিক্ষোভ হয়েছে। সমর্থকদের সেই আন্দোলন পৌঁছে গিয়েছিল ভিক্টোরিয়া হাউস পর্যন্ত।

বুধবার ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, ১ জুন থেকে মোহনবাগানের নামের পরে সুপার জায়ান্টস হবে। গত ১৮ মার্চ ডার্বি জয়ের পরে মোহনবাগানের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, সমর্থকদের উপহার হিসেবে তিনি বড় ঘোষণা করতে চান। মোহনবাগানের নামের আগে এটিকে নাম সরে যাবে।

সেদিন নতুন নাম সামনে না এলেও এটি জানিয়ে দেওয়া হয়, খুব দ্রুত লোগো প্রকাশ করা হবে। সেই মাহেন্দ্রক্ষণ এসে হাজির। বৃহস্পতিবার আলিপুরের জাজেস কোর্টে সঞ্জীব গোয়েঙ্কার বাড়িতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে মোহনবাগান সুপার জায়ান্টসের লোগো।

https://twitter.com/atkmohunbaganfc/status/1658781439700369408

সব থেকে বড় কথা, ২০ মে ইডেনে কেকেআরের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস খেলবে মোহনবাগানের সবুজ মেরুন জার্সি পরেই। কারণ দুটি দলেরই মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তিনি চান, ইডেনে ক্রুনাল পান্ডিয়ার দল জার্সি বদল করে খেলতে নামুক।

মোহনবাগানে এমিলিয়ানো মার্টিনেজ আসবেন জুলাই মাসে। ৪ জুলাই মোহনবাগান তাঁবুতে করবেন সাংবাদিক সম্মেলন। তার আগে তিনি দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সাক্ষাৎ হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও।

মাউন্ট মাকালু জয় করলেন পিয়ালি, চন্দননগরের মেয়ের মুকুটে নয়া পালক


```