Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ATK Mohun Bagan: কৃষ্ণের বাঁশিতে ফুল ফুটল বাগানে, আইএসএলের শেষ চারে ফার্নান্দোর দল

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় সমর্থকরাই বলছিলেন, আইএসএলে (ISL) এটিকে মোহনবাগান (ATK Mohun bagan) দলে অপরিহার্য নন রয় কৃষ্ণ (Roy Krishna)। কারণ তিনি ছাড়া দল জিতছে, গোল পেতে সমস্যা হয়নি। কোচ জুয়ান ফার্নান্দোর কোচিংয়ের তারিফ করে বলা হচ্ছিল, এই জন্

ATK Mohun Bagan: কৃষ্ণের বাঁশিতে ফুল ফুটল বাগানে, আইএসএলের শেষ চারে ফার্নান্দোর দল

শেষ আপডেট: 3 March 2022 17:15

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় সমর্থকরাই বলছিলেন, আইএসএলে (ISL) এটিকে মোহনবাগান (ATK Mohun bagan) দলে অপরিহার্য নন রয় কৃষ্ণ (Roy Krishna)। কারণ তিনি ছাড়া দল জিতছে, গোল পেতে সমস্যা হয়নি। কোচ জুয়ান ফার্নান্দোর কোচিংয়ের তারিফ করে বলা হচ্ছিল, এই জন্যই স্প্যানিশ কোচেরা সারা বিশ্বে সেরা। তাঁদের ফুটবল মস্তিষ্ক বাকিদের থেকে আলাদা। মহাতারকাদের নিয়ে আগে থাকতে অনুমান করতে নেই, তাঁরা জানেন কোন সময়ে জ্বলে উঠতে হয়। সেটাই করে দেখালেন রয় কৃষ্ণ, তিনি বৃহস্পতিবার চেন্নাইয়ান এফসি-র বিপক্ষে মরণবাঁচন ম্যাচে গোল করলেন, তাঁর গোলেই দল জিতল ১-০ গোলে। আর বাগান চলে গেল আইএসএলের শেষ চারে, একেবারে নকআউট পর্যায়ে। এবার দলের খেতাবী দৌড় শুরু হবে। Bengal Ranji Match: দুর্ধর্ষ অভিমুন্য, চণ্ডীগড়ের বিরুদ্ধে শতরান বাংলার অধিনায়কের শেষ চারে যাওয়াটা আগেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। এই ম্যাচের আগে লিগ টেবিলের তৃতীয় স্থানে ছিল এটিকে মোহনবাগান। আগের ম‌্যাচেই হায়দরাবাদ এফসিকে হারিয়ে শীর্ষস্থানে চলে গিয়েছে জামশেদপুর এফসি। তাই লিগ টেবিলের শীর্ষে যাওয়ার জন্য এদিন অপেক্ষাকৃত দুর্বল চেন্নাইয়িনকে হারাতেই হত সবুজ-মেরুনকে। https://twitter.com/IndSuperLeague/status/1499427486412976129 এদিনের ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্প্যানিশ কোচের দল। বেশ কয়েকটি সুযোগও এসেছিল। কাউকো এবং কৃষ্ণর যুগলবন্দিতে চেন্নাইয়িনের রক্ষন ভাঙার চেষ্টাও হয়েছিল। কিন্তু গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। প্রথমার্ধের একেবারে ইনজুরি টাইমে সেই কাউকো-কৃষ্ণর যুগলবন্দিতেই আসে প্রথম গোল। বল বাড়ান কাউকো। দুর্দান্ত ফিনিশ করেন কৃষ্ণ। এরপর দ্বিতীয়ার্ধেও বেশ কিছু চেষ্টা গোল করার চেষ্টা হয়েছিল। কিন্তু ম্যাচে আর গোল আসেনি। কৃষ্ণের গোলটি যেন সোনার ফ্রেমে বাঁধানো, তাঁর সুযোগ সন্ধানী দৃষ্টিভঙ্গীর নমুনা পাওয়া গিয়েছে। এই জয়ের ফলে ৩৭ পয়েন্ট পেয়ে সবুজ মেরুন দল শীর্ষে থাকার লড়াইয়ে টিকে থাকল।

```