Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এটিকে মোহনবাগানের ড্র, লাল কার্ড কৃষ্ণের, শেষ চারের অঙ্ক ক্রমে জটিল মনবীরদের

দ্য ওয়াল ব্যুরো: শেষ চারে যাওয়ার অঙ্ক ক্রমে জটিল করে ফেলল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বৃহস্পতিবার ওড়িশা এফসি-র (Odisha FC) বিপক্ষে ১-১ ড্র করেছে সবুজ মেরুন জার্সিধারীরা। ১৭ ম্যাচে মোহনবাগানের সংগ্রহ ৩১ পয়েন্ট। শনিবার বেঙ্গালুরুর বিরু

এটিকে মোহনবাগানের ড্র, লাল কার্ড কৃষ্ণের, শেষ চারের অঙ্ক ক্রমে জটিল মনবীরদের

শেষ আপডেট: 24 February 2022 18:26

দ্য ওয়াল ব্যুরো: শেষ চারে যাওয়ার অঙ্ক ক্রমে জটিল করে ফেলল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বৃহস্পতিবার ওড়িশা এফসি-র (Odisha FC) বিপক্ষে ১-১ ড্র করেছে সবুজ মেরুন জার্সিধারীরা। ১৭ ম্যাচে মোহনবাগানের সংগ্রহ ৩১ পয়েন্ট। শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে পরের ম্যাচ সবুজ-মেরুনের। তিনটি ম্যাচ বাকি তাদের। পয়েন্টের বিচারে তিনেই রয়েছেন লিস্টন, মনবীররা। কিন্তু প্রথম চারের দলগুলি সব গায়ে গায়ে। একে অপরের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে। ফলে আজ ওড়িশাকে হারালে আরও একটু ভাল জায়গাতে থাকতে পারত এটিকে মোহনবাগান। কিন্তু আটকে যাওয়ায় বাকি ম্যাচগুলিতে তাদের জেতা ছাড়া কোনও গতি নেই। এদিন খেলার ৫ মিনিটে গোল করে রিডিম এগিয়ে দিয়েছিলেন ওড়িশাকে। যদিও বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি ওড়িশা। ৮ মিনিটেই কাউকো পেনাল্টি থেকে সমতা ফেরান সবুজ-মেরুন ব্রিগডের হয়ে। তার পরে ওড়িশা পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে পারেনি। এটিকে মোহনবাগানও গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। গোল করতে পারেনি তারা। আরও পড়ুনঃ দুর্ধর্ষ ঈশান, শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়ে সিরিজে এগোল ভারত খেলার পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল ওড়িশা। রিডিমের বাঁ পায়ের শট ওড়িশার জালে জড়িয়ে যায়। অবশ্য ডান দিক থেকে যখন গড়ানে সেন্টার করা হচ্ছে তখন রিডিমের সঙ্গে ছিলেন প্রীতম কোটাল। হুগো বুমোসকে ওড়িশার পেনাল্টি বক্সে ফেলে দেন ওড়িশার সাহিল। পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। ওড়িশার গোলকিপারকে উলটো দিকে ফেলে দিয়ে এটিকে মোহনবাগানকে ম্যাচে ফেরান জনি কাউকো। ২২ মিনিটে পেনাল্টি পায় ওড়িশা। আরিদাইকে বক্সের মধ্যে ফেলে দেন তিরি। পেনাল্টি থেকে অবশ্য গোল করতে পারেননি জাভি। বিরতির সময়ে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে দু’ দলই গোলের সুযোগ তৈরি করেছিল। বিশেষ করে শেষের দিকে দু’ দলই গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল। শেষের দিকে দু’ বার হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রয় কৃষ্ণ।

```