Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুয়ো আধার কার্ড দেখিয়ে হোটেলে উঠেছিল সানিরা, আতিক খুনে জড়িয়ে গেল 'গোগি গ্যাং'

দ্য ওয়াল ব্যুরো: গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফকে পুলিশি ঘেরাটোপের মধ্যেই গুলি করে খুন (Atiq Ahmed Murder Case) করে তিন আততায়ী। গত ১৫ এপ্রিল রাতের এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গেছে। সাংবাদিক বেশে এসে সানি সিং, লভলেশ তিওয়

ভুয়ো আধার কার্ড দেখিয়ে হোটেলে উঠেছিল সানিরা, আতিক খুনে জড়িয়ে গেল 'গোগি গ্যাং'

শেষ আপডেট: 24 April 2023 11:48

দ্য ওয়াল ব্যুরো: গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফকে পুলিশি ঘেরাটোপের মধ্যেই গুলি করে খুন (Atiq Ahmed Murder Case) করে তিন আততায়ী। গত ১৫ এপ্রিল রাতের এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গেছে। সাংবাদিক বেশে এসে সানি সিং, লভলেশ তিওয়ারি ও অরুণ মৌর্য খুন করে আতিকদের। পুলিশ তাদের তৎক্ষনাৎ গ্রেফতার করে । সেই থেকে জেলবন্দি রয়েছে তারা।

এই তিন অভিযুক্তকে জেরা করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কীভাবে খুনের পরিকল্পনা করেছিল এই তিনজন? জেরায় এই তিন অভিযুক্তর বয়ানে জানা গেছে এমন কিছু তথ্য যা পুলিশকে নতুন করে ভাবাচ্ছে।

সানিই, আতিককে খুনের ব্যাপারে লভলেশ ও অরুণের সঙ্গে যোগাযোগ করে। প্রথমে সানি, চিত্রকূটে লভলেসের সঙ্গে দেখা করে। তারপর দু'জনে মিলে চলে যায় দিল্লিতে। সেখানে অরুণের সঙ্গে দেখা হয়। সেখান থেকে তিন জন ট্রেন ধরে আসে লখনউর চারবাগ রেল স্টেশনে। সেই স্টেশন চত্বরের একটি লজে থাকে তারা। তারপর বাসে করে পৌঁছে যায় প্রয়াগরাজে।

প্রয়াগরাজের এক হোটেলে মিথ্যা পরিচয়ে ভুয়ো আধার কার্ড (Fake Aadhar Card) ব্যবহার করে থাকতে শুরু করে তিনজন। হোটেলে বসেই বিভিন্ন সংবাদমাধ্যম বা ইউটিউবের মাধ্যমে আতিক, আশরাফ ও পুলিশের গতিবিধির ওপর নজর রাখছিল তারা।

আতিকদের খুনের জন্য যে বন্দুক ব্যবহার করা হয়েছিল, সেগুলি অভিযুক্তদের সরবরাহ করা হয়েছিল গোগি গ্যাংয়ের (Gogi Gang) পক্ষ থেকে। এই গ্যাং দিল্লি ও হরিয়ানাতে ত্রাসের কারণ। অভিযোগ বেশ কয়েকটি হাই প্রোফাইল খুনের ঘটনায় তারা জড়িত। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় অস্ত্র জোগানেও জড়িত রয়েছে এই গ্যাং। এবার আতিক খুনের সঙ্গেও জড়িয়ে গেল এই গোগি গ্যাংয়ের নাম।

আতিক খুন হলেও আজও জীবন্ত তাঁর ত্রাস! গ্যাংস্টারের বিরুদ্ধে ৩৫ বছর লড়াই করা প্রৌঢ়া বলছেন…


```