Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

১ লক্ষ ৪১ হাজার টাকা জরিমানা ট্রাক মালিকের! আইন ভাঙার ফাইন শুনে আঁতকে উঠছে নেট-দুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি অতি মাত্রায় কড়া হয়েছে কেন্দ্রের ট্র্যাফিক আইন। নিয়ম না মানলেই আদায় হচ্ছে জরিমানা, আর সেই জরিমানার অঙ্ক বেড়েছে কয়েক গুণ। এর পর থেকেই প্রায় প্রতি দিনই মোটা অঙ্কের জরিমানার ঘটনা সংবাদমাধ্যমের সামনে আসছে। কখনও স্কুটা

১ লক্ষ ৪১ হাজার টাকা জরিমানা ট্রাক মালিকের! আইন ভাঙার ফাইন শুনে আঁতকে উঠছে নেট-দুনিয়া

শেষ আপডেট: 11 September 2019 06:39

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি অতি মাত্রায় কড়া হয়েছে কেন্দ্রের ট্র্যাফিক আইন। নিয়ম না মানলেই আদায় হচ্ছে জরিমানা, আর সেই জরিমানার অঙ্ক বেড়েছে কয়েক গুণ। এর পর থেকেই প্রায় প্রতি দিনই মোটা অঙ্কের জরিমানার ঘটনা সংবাদমাধ্যমের সামনে আসছে। কখনও স্কুটারের দামের চেয়েও বেশি অঙ্কের জরিমানা দিতে হচ্ছে আরোহীকে, কখনও আবার অটোচালকের সারা মাসের রোজগারের অঙ্ককে ছাপিয়ে যাচ্ছে জরিমানার পরিমাণ। তবে এবার যেন সমস্ত মাত্রা ছাড়িয়ে গেল। রাজস্থানের এক ট্রাক চালকের জরিমানার অঙ্ক শুনলে আঁতকে উঠতে হয়! পুলিশ জানিয়েছে, ট্রাকে অতিরিক্ত মাল বহনের অপরাধে, দিল্লিতে ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে ওই ট্রাক চালককে! তাঁর চালানের ছবি এখন নেট-দুনিয়ায় ভাইরাল। এটাই এখনও পর্যন্ত এ দেশের সর্বোচ্চ জরিমানার অঙ্ক। https://twitter.com/ANI/status/1171443839925538821? সরকারের নতুন নিয়মে বেশ কয়েক দিন ধরেই ট্র্যাফিক আইন ভাঙলেই বিপাকে পড়তে হচ্ছে গাড়ির চালক ও মালিককে। সম্প্রতি দিল্লিতে নিয়মভঙ্গের অভিযোগে এক অটো চালককে ২৭ হাজার টাকা জরিমানা দিতে হয়েছিল। নেটিজেনরা প্রবল ভাবে চর্চা করেছিলেন সেইঘটনা। এর পরেই সামনে আসে ওড়িশার ঘটনা। যেখানে একাধিক নিয়ম ভাঙায় এক ট্রাক চালককে ৮৬ হাজার টাকার জরিমানা করা হয়েছিল। তবে এবার সেই সব আলোচনাকে পিছনে ফেলে দিল রাজস্থানের ঘটনা। সোমবার রাজস্থানের ট্রাক মালিক ভগবান রামকে ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয় অতিরিক্ত মাল বহন করার অপরাধে। ট্রাকটিকে দিল্লিতে আটকায় পুলিশ। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি জানিয়েছিলেন, মুম্বইয়ের বান্দ্রা-ওরলি ব্রিজে দ্রুত গতিতে গাড়ি চালানোয় তাঁকেও জরিমানা দিতে হয়েছিল। অর্থাৎ আইন যে সবার ক্ষেত্রেই সমান, সে কথাই বুঝিয়ে দিয়েছিলেন মন্ত্রী। বিশেষ করে নয়া নির্দেশিকা জারি হওয়ার পর থেকে কাউকেই যে রেয়াত করা হবে না, তা-ও স্পষ্ট করেছিলেন তিনি। নতুন নিয়ম অনুযায়ী, গাড়ি চালানোর সময়ে সিটবেল্ট না পরলে আগে যেখানে জরিমানা হতো ১০০ টাকা, এখন সেটাই গুনতে হবে ১০০০ টাকা। গাড়ি চালাতে চালাতে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে জরিমানা হাজার থেকে বেড়ে হয়েছে ৫০০০ টাকা পক্যন্ত। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা। অতিরিক্ত গতিতে গাড়ি চালালে দু’হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। এ ছাড়াও, কোনও রকম ট্র্যাফিক আইন ভাঙলে সেই গাড়ির মালিককেই দোষী সাব্যস্ত করা হবে। যাঁর ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি তিন বছরের জেলও হতে পারে। সেই সঙ্গে তাঁর গাড়ির রেজিস্ট্রেশনও বাতিল করে দেওয়া হবে। দেশের যে সমস্ত রাজ্যে এই নিয়ম চালু হয়ে গিয়েছে, সে সব রাজ্যের পথেঘাটে রীতিমতো আতঙ্কে সিঁটিয়ে আছেন গাড়িচালকেরা। পান থেকে চুন খসলেইমোটা অঙ্কের চালান ধরাবে পুলিশ। তার মধ্যেই সামনে আসছে, নানা রকম চমকে দেওয়ার মতো সব জরিমানার ঘটনা।

```