Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মানেসরের রিসর্টে বিদ্রোহী বিধায়কদের পেল না রাজস্থান পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : এক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল, হরিয়ানার মানেসরে দু'টি বিলাসবহুল রিসর্টে রয়েছেন রাজস্থানের ১৮ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক। শুক্রবার ভানওয়ারলাল শর্মা নামে এক বিধায়কের খোঁজে সেখানে গিয়েছিল পুলিশ। কিন্তু দু'টি রিসর্টে একজনও বিধায়ক

মানেসরের রিসর্টে বিদ্রোহী বিধায়কদের পেল না রাজস্থান পুলিশ

শেষ আপডেট: 18 July 2020 09:04

দ্য ওয়াল ব্যুরো : এক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল, হরিয়ানার মানেসরে দু'টি বিলাসবহুল রিসর্টে রয়েছেন রাজস্থানের ১৮ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক। শুক্রবার ভানওয়ারলাল শর্মা নামে এক বিধায়কের খোঁজে সেখানে গিয়েছিল পুলিশ। কিন্তু দু'টি রিসর্টে একজনও বিধায়কের খোঁজ মেলেনি। শূন্য হাতেই ফিরতে হয়েছে রাজস্থান পুলিশকে। শুক্রবার কংগ্রেস অভিযোগ করে, ভানওয়ারলাল শর্মার সঙ্গে এক কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের কথা হয়েছিল। তাঁরা রাজস্থানে সরকার ফেলে দেওয়ার কথা আলোচনা করছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক কেনাবেচার কথাও বলছিলেন। প্রমাণ হিসাবে কংগ্রেস তিনটি অডিও ক্লিপ প্রকাশ করে। এই অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে রাজস্থান পুলিশ। তারা ভানওয়ারলাল শর্মার ভয়েস স্যাম্পল সংগ্রহ করার জন্য মানেসরের রিসর্টে গিয়েছিল। রিসর্টে ঢোকার সময় রাজস্থান পুলিশকে বাধা দেয় হরিয়ানা পুলিশ। রিসর্টের বাইরে রাজস্থান পুলিশের গাড়ি আটকে রাখা হয়েছিল প্রায় একঘণ্টা। পরে অবশ্য তাদের রিসর্টে ঢোকার অনুমতি দেওয়া হয়। রাজস্থান পুলিশ অভিযোগ করেছে, বিজেপি শাসিত হরিয়ানা সরকার তদন্তে তাদের সঙ্গে সহযোগিতা করেনি। এরই মধ্যে কংগ্রেসের পেশ করা অডিও ক্লিপ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, রাজস্থানে কি রাজনীতিকদের ফোনে আড়ি পাতা হচ্ছে? তিনি বলেন, "আমাদের নৈতিকতা নিয়ে কোনও অস্পষ্টতা নেই। কিন্তু কংগ্রেস কি কাজেকর্মে নির্দিষ্ট নীতি মেনে চলে?" বিজেপির লক্ষ্মীকান্ত ভরদ্বাজ এদিন অশোক নগর থানায় কংগ্রেস নেতা মহেশ যোশি, রণদীপ সুরজেওয়ালা ও আরও কয়েকজনের নামে অভিযোগ করেছেন। তাঁর দাবি, কংগ্রেস নেতারা ভুয়ো অডিও ক্লিপ প্রকাশ করেছেন। রাজস্থানে গত কয়েকদিনে বার বার বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলোট অভিযোগ করেন, শচীন পাইলট নিজে বিধায়ক কেনাবেচায় জড়িত। অবশ্য শুক্রবার রাজস্থান হাইকোর্টের রায়ে অবশ্য শচীন ও তাঁর অনুগামীরা স্বস্তি পেয়েছেন। হাইকোর্ট রায় দিয়েছে, আগামী মঙ্গলবার অবধি শচীন পাইলট ও তাঁর অনুগামী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার সি পি যোশী। বিদ্রোহীদের কেন ডিসকোয়ালিফাই করা হবে না, তা জানতে চেয়ে নোটিস দিয়েছিলেন স্পিকার। নোটিসের জবাব দিতে বলা হয়েছিল শুক্রবারের মধ্যে।

```