কাবুলের গুরুদ্বারে চলছিল প্রার্থনা, এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ১১! পণবন্দি আরও অনেকে
দ্য ওয়াল ব্যুরো: কাবুলের গুরুদ্বারে বন্দুকবাজের হামলায় নিহত অন্তত ১১ জন! ওল্ড সিটি এলাকায় অবস্থিত ওই গুরুদ্বারে ১৫০ জনকে পণবন্দি করে রাখা হয়েছে বলেও জানা গিয়েছে স্থানীয় সূত্রে। আজ, বুধবার সকালে প্রার্থনার জন্য ওই গুরুদ্বারে জমায়েত করেছিলেন
শেষ আপডেট: 25 March 2020 08:20
দ্য ওয়াল ব্যুরো: কাবুলের গুরুদ্বারে বন্দুকবাজের হামলায় নিহত অন্তত ১১ জন! ওল্ড সিটি এলাকায় অবস্থিত ওই গুরুদ্বারে ১৫০ জনকে পণবন্দি করে রাখা হয়েছে বলেও জানা গিয়েছে স্থানীয় সূত্রে। আজ, বুধবার সকালে প্রার্থনার জন্য ওই গুরুদ্বারে জমায়েত করেছিলেন স্থানীয় শিখ সম্প্রদায়ের বহু মানুষ। প্রার্থনা চলাকালীন আচমকাই সেখানে এলোপাথাড়ি হামলা চালায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা।
কয়েক দিন আগেই আফগানিস্তানের জাবুল প্রদেশের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়ে ২৭ জন সেনাকে হত্যা করেছিল তালিবান। সেই ঘটনার জের কাটতে না কাটতেই ফের হামলার ঘটনাতেও তালিবানেরই হাত রয়েছে বলে মনে করছে প্রশাসন। গোটা এলাকা ঘিরে ফেলেছেন নিরাপত্তারক্ষীরা। সুযোগ পেলেই খতম করা হবে জঙ্গিদের। রক্ষীদের চেষ্টায় কয়েক জনকে উদ্ধার করে বাইরে বের করে আনাও সম্ভব হয়েছে বলে খবর মিলেছে। তালিবান অবশ্য এই ঘটনার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের এক শিখ সাংসদ নারিন্দ্র সিং খালসা বলেন, "আজ সকালে আচমকা ওই গুরুদ্বারে আটকে পড়া এক ব্যক্তি আমায় ফোন করে সব জানান। আমি ঘটনাস্থলে গেছিলাম। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। আর অনেকে আটকে রয়েছেন।"