
শেষ আপডেট: 14 August 2023 10:15
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল ১৫ অগাস্টে স্বাধীনতা দিবস (independence day) উৎসব পালনে মেতে উঠবে গোটা ভারতবর্ষ। আর সেই কারণে শহরের নানা পাঁচতারা হোটেল থেকে শুরু করে বিভিন্ন নামি দামী রেস্তোরাঁয় খাবারের এলাহী আয়োজন করা হয়েছে। কিছু জায়গায় রয়েছে আকর্ষণীয় অফারও। চলুন দেখে নেওয়া যাক কোথায় কি মিলবে। রইল তার হদিশ।
জে ডবলিউ ম্যারিয়ট কলকাতা

এদিন জে ডবলিউ কিচেনে ব্রাঞ্চে থাকবে মোহনীয় আইটেম। পাহাড়ি মুর্গ টিক্কা, পনির মালাই টিক্কা, কষা মাংস, কলকাতা চিকেন দম বিরিয়ানি ইত্যাদি। এছাড়াও রয়েছে লাইভ কাউন্টার। তার মধ্যে উল্লেখযোগ্য স্যুপ কাউন্টার, চাট কাউন্টার কাবাব স্টেশন ইত্যাদি।
খরচ: কর সমেত ২১৯৯ টাকা (১জন, ফুড বুফে এবং মকটেল)।
যোগাযোগ:৭০৪৪৪৪০৭১১।
তাজবেঙ্গল

এখানে ক্যাল ২৭ এ স্পেশাল ব্রাঞ্চ কিউরেটেড মেনু পাওয়া যাবে। উল্লেখযোগ্য পদ অন্ধ্র স্টাইল প্রণ কারি, কষা মাংস ,আলু পেঁয়াজ কি সবজি,লুচি, ছোলার ডাল, তেলেভাজা ইত্যাদি।
খরচ ৩০০০ টাকা +কর (১জন)
যোগাযোগ:+৯১-৩৩-৬৬১২৩৬১০।
শর্তাবলী প্রযোজ্য।
তাজ সিটি সেন্টার নিউ টাউন

এঁদের শামিয়ানা তে স্পেশাল ব্রাঞ্চ মেনু মিলবে।
খরচ: ২০০০টাকা+কর (১জন)
যোগাযোগ:+৯১-৬২৯২২৮৮৫৬৩।
শর্তাবলী প্রযোজ্য।
ভিভান্তা কলকাতা ইএম বাইপাস

এখানে স্পেশাল ব্রাঞ্চে পাওয়া যাবে অমৃতসরি ছোলে, মুর্শিদাবাদি দম বিরিয়ানি, আওয়াধি দম কা মুর্গ ,ট্রাই কালার সন্দেশ এবং রয়েছে আরও লোভনীয় পদ যা মিন্টে মিলবে।
খরচ: ১২০০ টাকা +কর (১জন)।
যোগাযোগ:+৯১-৩৩-৬৬১২৩৩০২।
শর্তাবলী প্রযোজ্য।
ফেয়ার ফিল্ড বাই ম্যারিয়ট কলকাতা

এঁদের কাভা রেস্তোরাঁতে এদিন স্পেশাল ব্রাঞ্চ পাওয়া যাবে। উল্লেখযোগ্য পদ পেশোয়ারি ছোলে, গোয়ান ফিশ কারী, হায়দ্রাবাদি বিরিয়ানি ছাড়াও রয়েছে আরও সুস্বাদু পদ।
খরচ: কর সমেত ১৮৮৬ টাকা (১জন)।
যোগাযোগ:৭৬০৫০৮৬৮১৮।
দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট

স্পেশাল ডে ব্রাঞ্চ মেনুতে ভেজ ননভেজ আইটেম মিলবে। স্পেশাল মেনু মটন কষা, ডবল মাখন ওয়ালা মুর্গ টিক্কা মশালা ছাড়াও থাকবে কুকিং স্টেশন। এক্ষেত্রে উল্লেখযোগ্য চারকোল গ্রিলস অ্যান্ড সি গ্রি স্টেশন, নর্থ ইস্ট ক্যুইজিন, মালাবারি ক্যুইজিন(কেরালা), বিরিয়ানি কাউন্টার, বালুশাহী, রসগোল্লা, ছানার পায়েস, বুন্দি কি লাড্ডু ইত্যাদি।
খরচ:১৯৯৯+কর (১জন)।
যোগাযোগ:৯০৭৩৩২৩২৯০।
চাওম্যান

যাঁরা খাঁটি চাইনিজ খাবার খেতে পছন্দ করেন তাঁরা অনায়াসে এখানে আসতে পারেন। এখানে কিউরেট করা স্পেশাল চাইনিজ ডিশ পাওয়া যাবে। উল্লেখযোগ্য মেনু স্যুইট অ্যান্ড স্পাইসি ক্রিসপি চিকেন, ওক টোস্টড হাক্কা নুডুলস, প্যান ফ্রয়েড চিলি ফিশ, ক্রিসপি স্যুইট দর্শন ইত্যাদি।
খরচ:১৮০০টাকা+কর(২জন)
অনলাইনে ২৭৬ টাকার ওপরে বিল হলে ২০% পর্যন্ত ছাড় মিলবে। এছাড়াও অন্যান্য প্রচুর আকর্ষণীয় অফার এই বিশেষ দিনের জন্য রয়েছে।
যোগাযোগ:১৮০০৮৯০২১৫০।
আউধ ১৫৯০

এদিন স্পেশাল আইটেম মটন গালৌটি কাবাব, মুর্গ ইরানি কাবাব ,আউধ স্পেশাল রান বিরিয়ানি, আওয়াধি হান্ডি বিরিয়ানি, পিস পোলাও ,মুর্গ ইরানি, পনির কোরমা, শাহী টুকরা ইত্যাদি যা এঁদের সব আউটলেটে পাওয়া যাবে।
খরচ: কমপক্ষে ১২০০ টাকা+কর (২জন) থেকে শুরু।
যোগাযোগ:৮৯৬১৫৫৬৫৫১।
চ্যাপ্টার ২
প্রন ককটেল, মাশরুম স্প্যাগেটি ইন টোম্যাটো সস ইত্যাদি ছাড়াও রয়েছে লোভনীয় কন্টিনেন্টাল এবং চাইনিজ ডিশ ।সঙ্গে থাকবে লাইভ পারফরমেন্স।
আ লা কা র ট এ খরচ পড়বে ১০০০ টাকা +জিএসটি (২জন)।
যোগাযোগ:৭৬০৫০৭৬৭৫৭।
হোয়াটসআপ ক্যাফে

এখানে ট্রাই কালারের স্পেশাল মেনু এদিন মিলবে । উল্লেখযোগ্য ডিশ গ্রিলড ভেটকি ইন লেমন বাটার সস,প্রন কাবাব প্ল্যাটার, চিকেন টেংরি কাবাব,গ্রিলড চিকেন ইন ক্রিমি ওয়ালনাট সস ইত্যাদি ছাড়াও রয়েছে আরও অনেক কিছু। পাওয়া যাবে এঁদের নিজস্ব সিগনেচার স্টাইল মকটেল। খাবারকে তাড়িয়ে উপভোগ করতে থাকবে স্পেশাল লাইভ পারফরমেন্স।
খরচ শুরু ১৫০০ টাকা+কর(২জন,
অ্যালকোহল ছাড়া)থেকে ।
যোগাযোগ:৮০১৩৩৩৩১৮৯।
৯৯

ফিশ ফ্রাই, চিকেন শিক কাবাব ,চিকেন /ভেজ নুডুলস, ক্রিস্পি ফিশ কেক, চিকেন পিৎজা ছাড়াও রয়েছে কম্বো মিল।
খরচ: কর সমেত ২১০ টাকার থেকে শুরু।
যোগাযোগ:৭০৪৪২২৯৯৯৫।
ক্যাফে অফবিট আপদেয়ার

এখানে অফবিট স্পেশাল পিৎজা, রোস্টেড চিকেন সালাড,রোস্টেড পেপার গ্রিলড মাশরুম স্যান্ডউইচ ইত্যাদি ছাড়াও মিলবে স্পেশাল মকটেল। এই মাসে ডাইনিং বিলের উপর ফেস্টিভ অফার রয়েছে।
খরচ:১০০০ টাকা+কর(২জন)
ভূরিভোজেই অক্ষয় বন্ধুত্ব! তাই ফ্রেন্ডশিপ ডে-তে এই রেস্তোরাঁগুলিতে চলে যান প্রিয় বন্ধুর সঙ্গে