Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬৮ বছরে জিমে গিয়ে দেদার ওয়ার্কআউট, পটাপট ওজন তুলছেন বৃদ্ধা 

দ্য ওয়াল ব্যুরো: ‘আশিতে আসিও না’... এই বৃদ্ধার জন্য কথাটা মনে হয় ঠিক হবে না। বরং তিনি বলবেন আশিতে এলেও তরতাজাই থাকবেন তিনি। বয়স তো শুধু একটা সংখ্যা। শরীর ও মনে জোর থাকলে বয়স আর এমন কী ব্যাপার। এ কথা আমরা সকলেই জানি, এমনকী প্রায়ই বলি।

৬৮ বছরে জিমে গিয়ে দেদার ওয়ার্কআউট, পটাপট ওজন তুলছেন বৃদ্ধা 

শেষ আপডেট: 3 August 2023 10:32

দ্য ওয়াল ব্যুরো: ‘আশিতে আসিও না’... এই বৃদ্ধার জন্য কথাটা মনে হয় ঠিক হবে না। বরং তিনি বলবেন আশিতে এলেও তরতাজাই থাকবেন তিনি। বয়স তো শুধু একটা সংখ্যা। শরীর ও মনে জোর থাকলে বয়স আর এমন কী ব্যাপার। এ কথা আমরা সকলেই জানি, এমনকী প্রায়ই বলি। কিন্তু সত্যি করে কি বয়সকে হারাতে পারি আমরা? মন থেকে চাইলেও, একটা বয়সের পরে শারীরিক পরিস্থিতি কি আমাদের ইচ্ছে পূরণে বাধা হয় না? আপনি-আমি হয়তো এর উত্তরে বলব, হ্যাঁ হয়। একটা বয়সের পরে শরীরের বাধা মনের ইচ্ছেদের আটকে দেয়। কেউ হয়তো বলবেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক বাধাও অনেক বাড়ে। তবে ৬৮ বছরের এই বৃদ্ধা সব বাধাকেই (working out) জয় করেছেন অবলীলায়।

৬৮ বছর বয়সে পৌঁছে বৃদ্ধা মনে করেন এবার কিছু করতে হবে। 'কিছু করা'র জন্য ৬৮ বছর বয়সটা অনেকের কাছেই বেশি মনে হলেও, বৃদ্ধার কাছে সেটা কেবল সংখ্যা ছিল। তিনি জিমে (working out) ভর্তি হন। আর শুধু ভর্তি হওয়াই নয়, রীতিমতো শারীরিক কসরত শুরু করেন। বৃদ্ধার শরীরচর্চার বহর দেখে অবাক হয়ে যান কমবয়সিরাও।

বৃদ্ধার ছেলে অজয় ​​সাংওয়ান ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন কিছুদিন আগে। সেখানে তিনি মায়ের ফিটনেস এক্সারসাইজের ভিডিও দিয়েছিলেন। আর সেটাই ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা গেছে, বৃদ্ধা জিম প্রশিক্ষকের সাহায্যে ওয়েট লিফট করছেন। প্লাঙ্ক, স্কোয়াট-সহ নানা ধরনের এক্সারসাইজ করতেও দেখা গেছে তাঁকে। ইনস্টাতে তাঁর ফলোয়ার ৬ হাজারের বেশি। নানা সময়ে মায়ের শরীরচর্চা করার ভিডিও পোস্ট করেন ছেলে। সেইসব ভিডিওতে বেশ কঠিন এক্সারসাইজ করতেও দেখা যায় বৃদ্ধাকে।

একে তো কর্মব্যস্ততা, অনিয়ন্ত্রিত জীবন, নৈশযাপন-সবমিলিয়ে বর্তমান প্রজন্মের কাছে শরীরচর্চার জন্য নেই সময়। তারপর আবার এক্সারসাইজ করার নাম শুনলে অনেকেই চলে যায় দশ হাত দূরে। সেখানে এই বৃদ্ধা তাঁর মনের জোরে নজির গড়েছেন। তাঁকে দেখে কমবয়সিরাও উৎসাহিত হবেন এই আশাই করছেন বৃদ্ধা।

বাংলাতেও এমন উদাহরণ আছে। দত্তপুকুরের 'সামুরাই ঠাকুমা'কে মনে আছে? ৬৯ বছরের এই বৃদ্ধার ভাল নাম একটা আছে বটে, কিন্তু সে নামকে পেছনে ফেলে স্থানীয় মানুষের কাছে বড় হয়ে উঠেছে তাঁর এই পরিচিতিটাই। ৬৩ বছর বয়স থেকে ক্যারাটে শিখতে শুরু করেন, ৬৯ বছর বয়সে এসে তাঁর ক্যারাটের স্কিল সকলকে মুগ্ধ করেছে। চিকিৎসকেরা বলেছেন, কোথাও কোনও অসুবিধা নেই তাঁর শরীরে। বার্ধক্যও থাবা বসাতে পারেনি।

দেখুন ভিডিও, চিনে নিন সামুরাই ঠাকুমাকে

https://www.youtube.com/watch?v=PB7Ag_zIjcY

```