Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে জিডিপি বৃদ্ধির হার ১১ বছরে সবথেকে কম, করোনার ধাক্কায় নেমে এল ৪.২ শতাংশে

দ্য ওয়াল ব্যুরো : গত জানুয়ারি থেকে মার্চের মধ্যে ভারতে মোট জাতীয় উৎপাদন বা জিডিপি-র বিকাশ হয়েছে ৩.১ শতাংশ হারে। শুক্রবার সরকারের তরফে জানানো হয়েছে এই তথ্য। অর্থনীতিবিদরা আশঙ্কা করেছিলেন, এর চেয়েও কম হারে বিকশিত হবে অর্থনীতি। যদিও তার আগের ত

ভারতে জিডিপি বৃদ্ধির হার ১১ বছরে সবথেকে কম, করোনার ধাক্কায় নেমে এল ৪.২ শতাংশে

শেষ আপডেট: 29 May 2020 13:43

দ্য ওয়াল ব্যুরো : গত জানুয়ারি থেকে মার্চের মধ্যে ভারতে মোট জাতীয় উৎপাদন বা জিডিপি-র বিকাশ হয়েছে ৩.১ শতাংশ হারে। শুক্রবার সরকারের তরফে জানানো হয়েছে এই তথ্য। অর্থনীতিবিদরা আশঙ্কা করেছিলেন, এর চেয়েও কম হারে বিকশিত হবে অর্থনীতি। যদিও তার আগের ত্রৈমাসিকে আশা করা হয়েছিল, জিডিপি-র বিকাশ হবে ৪.১ শতাংশ হারে। বাস্তবে বিকাশের হার সেই স্তরে পৌঁছায়নি। ২০১৯-২০-র আর্থিক বছরে জিডিপি-র বিকাশের হার ছিল ৪.২ শতাংশ। গত ১১ বছরের তুলনায় বিকাশের এই হার সবচেয়ে কম। বর্তমানে ভারতে লকডাউন প্রবেশ করেছে তৃতীয় সপ্তাহে। এর ফলে অর্থনীতির বিকাশের গতি হয়ে পড়েছে আরও ধীর। বহু বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজের বহর কমাচ্ছে। এর ফলে চাকরি যাচ্ছে হাজার হাজার কর্মীর। এর আগে সংবাদ সংস্থা রয়টার্স বিভিন্ন অর্থনীতিবিদের কাছে জানতে চায়, ২০১৯-২০ সালে ভারতের জিডিপি-র বিকাশ কী হারে হতে পারে। তাঁরা বলেছিলেন, ২.১ শতাংশের বেশি হবে না। বাস্তবে সেই তুলনায় বিকাশ বেশি হয়েছে ঠিকই কিন্তু তার আগের আর্থিক বছরের তুলনায় তা অনেকটাই কম। ২০১৮-১৯ সালের আর্থিক বছরে জিডিপির বিকাশ হয়েছিল ৬.১ শতাংশ হারে। গত আর্থিক বছরের কয়েকটি ত্রৈমাসিকে দেখা যায়, জিডিপি-র বিকাশের হার প্রত্যাশার চেয়ে কম হয়েছে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে আশা করা হয়েছিল জিডিপি-র বিকাশ হবে ৪.৭ শতাংশ হারে। বাস্তবে বিকাশ হয়েছিল ৪.১ শতাংশ হারে। ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস থেকে জানানো হয়েছে, করোনা অতিমহামারীর প্রভাব পড়েছে জিডিপি-র ওপরে। মে মাসের শুরুতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিস্তারিতভাবে বলেন, কীভাবে অর্থনীতিকে কোভিড ১৯ মহামারীর প্রভাব থেকে বাঁচানোর জন্য ২১ লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে। বেশিরভাগ অর্থনীতিবিদ আশঙ্কা করেছেন, ২০২০-২১ সালের আর্থিক বছরে ভারতে জিডিপি-র বিকাশ হবে খুবই কম হারে। অনেকের ধারণা, অতিমহামারীর প্রভাবে বিকাশের হার হবে ঋণাত্মক। অর্থনীতিবিদদের একাংশ বলছেন, এপ্রিল থেকে জুন মাসের ত্রৈমাসিকের ফলাফল দেখে আন্দাজ করা যাবে, চলতি আর্থিক বছরে জিডিপি-র বিকাশ কী হারে হতে চলেছে। ভারতে জিডিপি-র বিকাশে বড় অবদান রাখে পরিষেবা ক্ষেত্র। লকডাউনের ফলে পরিষেবা ক্ষেত্রের চাহিদা কমেছে। সেজন্য আমেরিকার গোল্ডম্যান সাচের মতো সংস্থা আশঙ্কা করছে, ২০২০-২১ সালে ভারতের অর্থনীতি সংকুচিত হতে পারে পাঁচ শতাংশ।

```