Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাম্বো র‍্যাম, দুর্দান্ত প্রসেসর! Asus-র নতুন এই মডেল দেখলে চমকে উঠবেন

দ্য ওয়াল ব্যুরো: মোবাইলের জগতে Asus খুব পরিচিত নাম। সেই কোম্পানিই এবার তাদের নতুন স্মার্টফোন নিয়ে এল বাজারে। Asus Zenfone 9-এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হল Asus Zenfone 10। এই মোবাইলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল র‌্যাম ও প্রসেসর। গেম ও মাল

জাম্বো র‍্যাম, দুর্দান্ত প্রসেসর! Asus-র নতুন এই মডেল দেখলে চমকে উঠবেন

শেষ আপডেট: 1 July 2023 12:19

দ্য ওয়াল ব্যুরো: মোবাইলের জগতে Asus খুব পরিচিত নাম। সেই কোম্পানিই এবার তাদের নতুন স্মার্টফোন নিয়ে এল বাজারে। Asus Zenfone 9-এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হল Asus Zenfone 10। এই মোবাইলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল র‌্যাম ও প্রসেসর। গেম ও মাল্টিটাস্কিং-এর জন্য অন্যতম সেরা বিকল্প হতে পারে এই ফোন।

এই মোবাইলে পাওয়া যাবে ১৬ জিবি র‍্যাম, যা মোবাইলের গতি বাড়াবে। সেইসঙ্গে এই মডেলে থাকছে হাই-এন্ড প্রসেসর। মোবাইলের স্পিড নিয়ে সবসময় যাঁদের অভিযোগ থাকে, তাঁদের সমস্যা মিটবে বলে আশাবাদী Asus।

Asus Zenfone 10-এ কী কী ফিচার থাকছে?

ডিসপ্লে: ৫.৯ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। সেই সঙ্গে এই মডেলের রিফ্রেস রেট 144Hz। এছাড়াও এই মডেলে মিলবে ২৪০০x১০৮০ পিক্সেলের রেজলিউশন।

প্রসেসর: Qualcomm Snapdragon 8 Gen 2।

Asus তাদের নতুন মডেলের তিনটি ভ্যারিয়েন্ট বাজারে এনেছে।

৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি বিশিষ্ট ভ্যারিয়েন্ট পাওয়া যাবে।

ক্যামেরা: এই মডেলে ক্যামেরার দিকে ফোকাস করেছে Asus। এতে Sony IMX766 সেন্সর যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকছে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর ক্যামেরাও।

এই মডেলে ৩২ মেগাপিক্সেল সেকেন্ডারি বা সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: 4300 mAh ব্যাটারি রয়েছে। যাতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং পাওয়া যাবে।

দাম: ইউরোপের দেশগুলিতে এই মডেল লঞ্চ করলেও ভারতে এখনও বিক্রি শুরু হয়নি। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে, ভারতীয় মুদ্রায় এই মোবাইলের দাম ৭১ হাজার ২৬০ টাকা থেকে শুরু।

শুধু তাই নয়, এই মোবাইল জলে পড়ে গেলেও চিন্তা নেই। ১.৫ মিটার গভীর জলে ডুবে থাকলেও মোবাইলের কোনও ক্ষতি হবে না বলে দাবি সংস্থার।

ইয়াব্বড় ব্যাটারি, সেনসর লাগানো ক্যামেরা! প্রথম দেখাতেই প্রেমে পড়বেন টেকনোর এই নতুন মোবাইলের


```