Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

টয়লেটে ভেঙে গেছে স্পেস স্টেশনে, ২০ ঘণ্টা ডায়াপার পরে থেকে পৃথিবীতে ফিরছেন নভশ্চররা

দ্য ওয়াল ব্যুরো: বড় ঝামেলায় পড়ে গেছেন মহাকাশচারীরা (Astronauts)। আন্তর্জাতিক স্পেস স্টেশনের (ISS) টয়লেটই কিনা বিগড়ে গেছে। মহাকাশে পৃথিবীর চারদিকে চক্কর খাচ্ছে স্পেস স্টেশনে। মাধ্যাকর্ষণ বলে কিছুই নেই। লম্বা টানেলের মতো স্পেস স্টেশনে ভ

টয়লেটে ভেঙে গেছে স্পেস স্টেশনে, ২০ ঘণ্টা ডায়াপার পরে থেকে পৃথিবীতে ফিরছেন নভশ্চররা

শেষ আপডেট: 6 November 2021 07:24

দ্য ওয়াল ব্যুরো: বড় ঝামেলায় পড়ে গেছেন মহাকাশচারীরা (Astronauts)। আন্তর্জাতিক স্পেস স্টেশনের (ISS) টয়লেটই কিনা বিগড়ে গেছে। মহাকাশে পৃথিবীর চারদিকে চক্কর খাচ্ছে স্পেস স্টেশনে। মাধ্যাকর্ষণ বলে কিছুই নেই। লম্বা টানেলের মতো স্পেস স্টেশনে ভেসে ভেসেই থাকতে হয় নভশ্চরদের। ঘর বলতে এক চিলতে ছোট্ট জায়গা। খুপড়ি বাথরুম। সেখানেই কষ্ট করে প্রাকৃতিক কাজকর্ম সেরে নিতে হয়। সেই টয়লেটই কিনা ভেঙে গিয়ে বিপত্তি বাঁধিয়েছে। অগত্যা এখন পৃথিবীতে ফিরে আসতে হবে মহাকাশচারীদের। সেখানেও সময় লেগে যাবে প্রায় ২০ ঘণ্টা। এই সময় বেগ এলে চেপে রাখা ছাড়া গতি নেই। নিতান্তই খুব দরকার হলে ডায়াপার ভরসা। তাই এখন আপাতত ডায়াপার পরেই পৃথিবীতে ফিরে আসার চেষ্টা করছেন স্পেস স্টেশনের মহাকাশচারীরা। পৃথিবীর ৪০০ কিলোমিটার কক্ষপথে থাকার জায়গা বানানো হয়েছে। এরই পোশাকি নাম আন্তর্জাতিক স্পেস স্টেশন। ভেতরটা লম্বা টানেলের মতো। শূন্য মাধ্যাকর্ষণেই থাকতে হয়। তাই ভেসে ভেসে, ঝুলে ঝুলে যাতায়াত করতে হয় নভশ্চরদের। স্পেস স্টেশনে বসেই মহাকাশ নিয়ে গবেষণা করেন মহাকাশচারীরা। শূন্য মাধ্যাকর্ষণ বা জিরো গ্র্যাভিটি নিয়েও চলে গবেষণা। NASA astronauts to wear nappies on journey back from ISS due to broken toilet | Science & Tech News এই স্পেস স্টেশনে বেডরুম, রান্নাঘর, বাথরুম সব আছে। রান্না বলতে বেশিটাই প্যাকেট খাবার। মাছ, মাংস, ডিম, সব্জি সবই প্যাকেট করা, শুকনো খাবার। জল দিয়ে বানাতে হবে। কোনওটা আবার বানানোই আছে। গরম করে নিলেই খাওয়ার উপযোগী। দীর্ঘ সময় প্যাকেটবন্দি খাবার ছেড়ে এখন আবার টাটকা ফলমূল, শাকসব্জি খেতে চাইছেন নভশ্চররা। তাই স্পেস স্টেশনেই ফসল ফলানো হচ্ছে। মূলো, সবুজ-লাল লঙ্কার চাষ হয়েছে। তাই দিয়ে পছন্দের ডিশও রান্না হয়েছে। ISS - International Space Station - Inside ISS - Tour - Q&A - HD - YouTube Both Toilets On International Space Station Stopped Working, Scaring The  Sh*t Out Of Astronauts আর বাথরুম বলতে ছোট্ট এক চিলতে একটা জায়গা, পর্দা দিয়ে ঢাকা। তবে এই টয়লেট কিন্তু আধুনিক ও ভীষণ খরচসাপেক্ষ। কারণ এখানে ‘ওয়েস্ট কালেকশন সিস্টেম’ আছে। বর্জ্য নিষ্কাশন করে স্পেস স্টেশন থেকে মহাশূন্যে ছেড়ে দেওয়ার পদ্ধতি সহজ নয়। এই টয়লেটের যে কমোড আছে তার নিজস্ব ‘সাকশন পাওয়ার’ আছে। এমনভাবেই বানানো যাতে মাধ্যাকর্ষণ না থাকলেও বর্জ্য এদিক ওদিক চলে যাবে না। এমন টয়লেট যদি আচমকা বিগড়ে যায় তাহলে সমস্যা হওয়ারই কথা। তবে টয়লেট তাড়াতাড়ি ঠিক করে ফেলা হবে বলেই জানিয়েছেন মহাকাশচারীরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```