‘মুনওয়াক’ করছেন মহাকাশচারী, অটো চলছে পাশ দিয়ে
দ্য ওয়াল ব্যুরো: খানা-খন্দে ভরা অসমতল মাটি। স্থানে স্থানে বড় বড় গর্ত। রুক্ষ অসমান জমি যেন চাঁদের মাটি। তারই মধ্যে দিয়ে বেঁটে চলেছেন এক মহাকাশচারী! তাজ্জব ব্যাপার। চন্দ্রযান চাঁদের মাটিতে নামতে এখনও চারদিন বাকি। তার থেকেও বড় কথা চন্দ্রযান
শেষ আপডেট: 1 September 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: খানা-খন্দে ভরা অসমতল মাটি। স্থানে স্থানে বড় বড় গর্ত। রুক্ষ অসমান জমি যেন চাঁদের মাটি। তারই মধ্যে দিয়ে বেঁটে চলেছেন এক মহাকাশচারী! তাজ্জব ব্যাপার। চন্দ্রযান চাঁদের মাটিতে নামতে এখনও চারদিন বাকি। তার থেকেও বড় কথা চন্দ্রযানে মানুষ যাচ্ছে না। তাহলে ইনি কে?
সোশ্যাল মিডিয়ায় এ হেন মহাকাশচারীর ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকে, এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল নেটিজেনদের মধ্যে। গোটা ভিডিয়ো দেখার পর অবশ্য হাসির রোল ওঠে। কারণ মহাকাশচারী একা নন, চাঁদের মাটিতে একই সঙ্গে নেমে পড়েছে অটোরিকশাও, ট্যাক্সিও। আসলে চাঁদে নয়, এই ভিডিয়ো শ্যুট করা হয়েছে বেঙ্গালুরুর রাস্তায়। আর যিনি ‘মুনওয়াক’ করছেন, তিনি কোনও মহাকাশচারী নন, তিনি একজন আর্টিস্ট। নাম বাদল নানজুনদাস্বামী।
বাদলের পোস্ট করা ভিডিয়োটা বেশ মজার। বেঙ্গালুরুর খানা-খন্দে ভরা হিরোহাল্লি এলাকায় শ্যুট করা হয়েছে এটি। এবড়ো খেবড়ো রাস্তায় মহাকাশচারীর সুট পরা বাদলকে দেখে এক ঝলকে ‘অপটিকাল ইল্যুসন’ হয় সকলেরই। ভিডিয়োর ক্যাপশনে বাদল লিখেছেন ‘হ্যালো বিবিএমপি কমিশনার’। অর্থাৎ এই ভিডিয়ো পোস্ট করে বাদল আসলে ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে এলাকার কমিশনারকে বোঝাতে চেয়েছেন, রাস্তাঘাটের অবস্থা এমনই শোচনীয় যে চাঁদের রুক্ষ পাথুরে মাটির থেকে তার কোনও তফাতই নেই।
দেখুন ভিডিয়ো:
https://www.facebook.com/TheWallNews/videos/2438106232942545/
এই ভিডিয়ো ইতিমধ্যেই ১১ হাজারের বেশি বার শেয়ার হয়ে গেছে। ফেসবুকে রিঅ্যাকশন সাড়ে ৬ হাজারেরও বেশি। বেঙ্গালুরুর পথের এই হাল দেখে হাসবেন না দুশ্চিন্তা করবেন, ভেবেই পাচ্ছেন না নেটিজেনরা।