Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্র তো আমরাও ছিলাম, যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীর প্রশংসায় বিধানসভার স্পিকার

গত শনিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশের ভূমিকার তীব্র নিন্দাও করলেন স্পিকার।

ছাত্র তো আমরাও ছিলাম, যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীর প্রশংসায় বিধানসভার স্পিকার

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 7 March 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর কাণ্ডে (Jadavpur incident) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রশংসা শোনা গেল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে। একই সঙ্গে গত শনিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশের ভূমিকার তীব্র নিন্দাও করলেন। 

এদিন বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, "ছাত্র তো আমরাও ছিলাম, এরকম পরিস্থিতি কোনওদিন তৈরি হয়নি। একজন মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গেলে তাঁকে এভাবে হেনস্থা করা হবে, এটা ছাত্রদের বোঝা উচিত, তাঁরা কোন জায়গায় যাচ্ছেন।"

এরপরই শিক্ষামন্ত্রীর প্রশংসা করে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "তবু বলব মন্ত্রীর যা অসীম ধৈর্য্য এবং যেভাবে সহানুভূতির সঙ্গে গোটা ঘটনাটি দেখেছেন এবং যে আহত হয়েছিল, তার বাড়ির সঙ্গে যোগাযোগ করেছিলেন তাতে ওনার দৃষ্টিভঙ্গির প্রশংসা করতে হয়।"

প্রসঙ্গত, গত শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান যাদবপুরের বামপন্থী, অতি বামপন্থী সংগঠনের সদস্যেরা। অভিযোগ, বিক্ষোভের মধ্যে আচমকা গাড়ি চালিয়ে বেরিয়ে যান শিক্ষামন্ত্রী। তাতে ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হন অতিবামপন্থী ছাত্র সংগঠনের সদস্য ইন্দ্রানুজ। ‌

যাদবপুরের ঘটনায় আহত ছাত্র ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর না করার জন্য পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। তারপরই ব্রাত্য বসু, তাঁর চালক-সহ একাধিক জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় এফআইআর করেছে পুলিশ।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে স্পিকার বলেন, "অনেকে এফআইআর এর মানেই জানে না। তবে হাইকোর্টের নির্দেশের বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না।"


```