Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ছাপ্পা পড়ছে! খবর পেয়ে বুথে পৌঁছে 'জয় বাংলা' স্লোগান শুনলেন বিজেপি প্রার্থী

যারা ছাপ্পা মারছিল, তাদেরকে সতর্ক করে দিতেই এই স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।

ছাপ্পা পড়ছে! খবর পেয়ে বুথে পৌঁছে 'জয় বাংলা' স্লোগান শুনলেন বিজেপি প্রার্থী

বাগদার বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস।

শেষ আপডেট: 10 July 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো: বেলা ১২টা নাগাদ তাঁর গাড়িতে পড়েছিল ইট। দুপুরে আবারও ছাপ্পার অভিযোগ শুনে বুথে গিয়ে জয় বাংলা স্লোগান শুনতে হল বিজেপি প্রার্থীকে!

ঘটনাস্থল, বাগদার কনিয়াড়া পঞ্চায়েতের সুন্দরপুর এলাকার ২০৬ ও ২০৭ নম্বর বুথ। বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের অভিযোগ, পরাজয় নিশ্চিত বুঝে একাধিক বুথ দখল করে ছাপ্পা মেরেছে তৃণমূলের লোকজন। খবর পেয়ে বুথে পৌঁছলে ওরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। 

যারা ছাপ্পা মারছিল, তাদেরকে সতর্ক করে দিতেই এই স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। বিনয় বলেন, "বাগদার একাধিক বুথে ছাপ্পা মেরেছে তৃণমূল। আমরা কমিশনে নির্দিষ্টভাবে অভিযোগ জানাচ্ছি।" 

শাসকদল তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। এর আগে বাগদার দেয়ালদহ প্রাথমিক বিদ্যালয়ের ৮১, ৮২,১৮৭ ও ১৮৮ নম্বর বুথেও ছাপ্পার অভিযোগ উঠেছিল।

বুধবার উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট-দক্ষিণ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও  কলকাতার মানিকতলা বিধানসভায় উপ নির্বাচন হচ্ছে। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেও। কমিশনের তরফে জানানো হয়েছে, বেলা আড়াইটা পর্যন্ত মোট ৯১ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকেই ৫৭টি অভিযোগ এসেছে। ১৩টি অভিযোগ জমা পড়েছে বাগদা থেকে। অন্যদিকে মানিকতলা থেকে ৫টি এবং রায়গঞ্জ থেকে ৮টি অভিযোগ জমা পড়েছে। কমিশন জানিয়েছে, প্রতিটি অভিযোগ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে।
 
বিকাল ৩ টা পর্যন্ত  চার কেন্দ্রের গড় ভোটের হার ৫০.২১ শতাংশ। শীর্ষে রয়েছে রায়গঞ্জ। প্রদত্ত ভোটের হার ৫৩.৮৯ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন রানাঘাট দক্ষিণ (৫২.৪১ শতাংশ) ও বাগদা (৫০.৮১ শতাংশ)। সব থেকে পিছিয়ে রয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। এখানে ভোট পড়েছে ৪৩.৭৮ শতাংশ। 


```