Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

অসমে এনআরসি-তে নেই বিরোধী দলের বিধায়কের নাম

দ্য ওয়াল ব্যুরো : শনিবার অসমে প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি। বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ। অসমে সবচেয়ে বড় বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক অনন্ত কুমার মালোর নামও বাদ গিয়েছে নাগরিকপঞ্জি থেকে। তা নিয়ে দেখা দিয়েছে চাঞ

অসমে এনআরসি-তে নেই বিরোধী দলের বিধায়কের নাম

শেষ আপডেট: 31 August 2019 12:10

দ্য ওয়াল ব্যুরো : শনিবার অসমে প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি। বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ। অসমে সবচেয়ে বড় বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক অনন্ত কুমার মালোর নামও বাদ গিয়েছে নাগরিকপঞ্জি থেকে। তা নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। কেন্দ্রীয় সরকার বলেছে, কারও নাম এনআরসি-তে না থাকলেই তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। তিনি আইনের মাধ্যমে নাগরিকপঞ্জিতে নাম তোলার জন্য আবেদন জানাতে পারেন। সেজন্য তাঁকে ফরেনার্স ট্রাইব্যুনালে যেতে হবে। চুড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের পর ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে। নাগরিকপঞ্জি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ১০০০ ট্রাইব্যুনাল তৈরি হচ্ছে। এখনই ১০০ টি ট্রাইব্যুনাল খোলা হয়েছে। আরও ২০০ টি খোলা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ট্রাইব্যুনালও যদি কোনও ব্যক্তিকে ভারতীয় নাগরিক বলে স্বীকৃতি না দেয়, তাহলে হাইকোর্ট, এমনকী সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার রাস্তা খোলা আছে। শুক্রবার দুপুর তিনটেয় নাগরিকপঞ্জি নিয়ে রিভিউ মিটিং-এ বসেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। ১৯৫১ সালে প্রথমবার অসমে জাতীয় নাগরিকপঞ্জি তৈরি হয়েছিল। ১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশী বিতাড়নের দাবিতে আন্দোলন হয়েছিল অসমে।

```