Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অসমেও বুলডোজার মডেল! আল-কায়দা যোগের অভিযোগে ভাঙা হল মাদ্রাসা, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: এবার অসমেও (Assam) যোগীরাজ্যের বুলডোজার (Bulldozer) মডেল। আল-কায়দা (Al Qaeda) জঙ্গি গোষ্ঠীর (Terrorist group) সঙ্গে যোগ রয়েছে, এমন অভিযোগ উঠেছিল বঙ্গাইগাঁওয়ের একটি মাদ্রাসার (Madrasa) বিরুদ্ধে। তারপরেই বুলডোজার দিয়ে গুঁড

অসমেও বুলডোজার মডেল! আল-কায়দা যোগের অভিযোগে ভাঙা হল মাদ্রাসা, দেখুন ভিডিও

শেষ আপডেট: 31 August 2022 16:18

দ্য ওয়াল ব্যুরো: এবার অসমেও (Assam) যোগীরাজ্যের বুলডোজার (Bulldozer) মডেল। আল-কায়দা (Al Qaeda) জঙ্গি গোষ্ঠীর (Terrorist group) সঙ্গে যোগ রয়েছে, এমন অভিযোগ উঠেছিল বঙ্গাইগাঁওয়ের একটি মাদ্রাসার (Madrasa) বিরুদ্ধে। তারপরেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল (demolished) মাদ্রাসাটি।

তবে শুধু জঙ্গি-যোগই নয়, মাদ্রাসাটি কাঠামোগতভাবে দুর্বল বলে জানিয়ে প্রশাসনের তরফ থেকে আগেই চিঠি দেওয়া হয়েছিল মাদ্রাসা কর্তৃপক্ষকে। চিঠিতে দাবি করা হয়, ওই মাদ্রাসা ভবনটি কারও বসবাসের জন্য নিরাপদ নয়। এছাড়া নিয়ম না মেনেই মাদ্রাসার ভবনগুলি তৈরি করা হয়েছিল বলে দাবি করে প্রশাসন। সেই কারণেই মাদ্রাসাটি ভেঙে ফেলা হবে বলে কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়।

নোটিশ পেয়ে মঙ্গলবার থেকেই মাদ্রাসাটি খালি করার কাজ শুরু করে দেয় কর্তৃপক্ষ। সেই কাজে হাত লাগায় স্থানীয়রাও। এরপরেই আজ বুধবার বুলডোজার এনে মাদ্রাসাটি ভাঙার কাজ শুরু করে দেওয়া হয়।

https://twitter.com/ANI/status/1564848444769873922?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1564848444769873922%7Ctwgr%5E999680023bdd87a27daef904da4c0d751d61b134%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fassam-madrassa-demolished-after-alleged-al-qaeda-link-dgtl%2Fcid%2F1366760

বঙ্গাইগাঁওয়ের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, আল-কায়দার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে আগেই গ্রেফতার করা হয়েছিল এক জঙ্গিকে। মঙ্গলবার তাকে সঙ্গে করেই ওই মাদ্রাসার ভিতরে তল্লাশি অভিযান চালায় গোয়ালপাড়া জেলা পুলিশ। তিনি আরও জানিয়েছেন, আগেই একটি আদেশে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, কাঠামোগতভাবে এই মাদ্রাসাটি অত্যন্ত দুর্বল। এটি কারও বসবাসের জন্যও নিরাপদ নয়। কোনও নিয়ম অনুসারে বানানো হয়নি মাদ্রাসার ভবনগুলি। জেলা প্রশাসনের নির্দেশ অনুসারেই মাদ্রাসাটি ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই নিয়ে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে সন্দেহে অসমে ৩টি মাদ্রাসা ভাঙা হল। এর আগে ইমাম এবং মাদ্রাসার শিক্ষক মিলিয়ে মোট ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছিল।

বৌমাকে ঢুকতে দিচ্ছে না, শ্বশুরবাড়িকে শিক্ষা দিতে বুলডোজার আনল পুলিশ


```