Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ প্রকাশ হবে জাতীয় নাগরিকপঞ্জি, কড়া নিরাপত্তা সারা অসম জুড়ে

দ্য ওয়াল ব্যুরো: কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা অসমকে। সোমবারই প্রকাশিত হবে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তালিকা। যার উপর নির্ভর করছে অসমের এক কোটি বেশি মানুষের ভাগ্য। মূলত বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ আটকাতেই চালু করা হয়েছিল এই নাগরিকপঞ

আজ প্রকাশ হবে জাতীয় নাগরিকপঞ্জি, কড়া নিরাপত্তা সারা অসম জুড়ে

শেষ আপডেট: 30 July 2018 04:49

দ্য ওয়াল ব্যুরো: কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা অসমকে। সোমবারই প্রকাশিত হবে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তালিকা। যার উপর নির্ভর করছে অসমের এক কোটি বেশি মানুষের ভাগ্য।
মূলত বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ আটকাতেই চালু করা হয়েছিল এই নাগরিকপঞ্জি। কিন্তু নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ দেওয়ার পরেও তালিকায় নাম ওঠেনি, এই অভিযোগ উঠেছিল। অসমে প্রথম নাগরিকপঞ্জির তৈরির কাজ শুরু হয়েছিল ১৯৫১ সালে। অসম সরকার জানিয়েছে, ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত যাঁরা রাজ্যে এসেছেন ও ১৯৫১ সালের তালিকায় যাঁদের নাম ছিল বংশানুক্রমে তাঁদের নাম থাকবে এই চূড়ান্ত তালিকায়। ১৯৬৬ থেকে ১৯৭১ সালের মধ্যে যারা অসমে এসেছেন তাঁদের ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে।
নাগরিকপঞ্জিতে নাম তোলার জন্য প্রায় ৩ কোটি ২৯ লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১কোটি ৯০ লক্ষ আবেদকের নাম ইতিমধ্যেই প্রথম দফার তালিকায় দেওয়া হয়েছে। এবছরের ১ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল প্রথম দফার তালিকা। কিন্তু এনআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই তালিকায় বেশ কিছু অসঙ্গতি থাকার ফলে প্রায় ১.৫ লক্ষ মানুষের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। এদের মধ্যে আছেন প্রায় ৫০,০০০ মহিলা। কারণ তাঁরা শুধুমাত্র পঞ্চায়েতের শংসাপত্র জমা দিয়েছিলেন। কিন্তু পরে তাঁদের জানানো বিবাহ রেজিস্ট্রি ও বিদ্যালয় বিষয়ক নথিসমূহও জমা দিতে হবে।
কিন্তু চূড়ান্ত তালিকায় যাঁদের নাম থাকবে না তাঁদের কী হবে? বাংলাদেশ সরকার তাঁদের নাগরিকত্ব দেবে এমন নিশ্চয়তা ঢাকা দেয়নি। যদিও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, তালিকায় নাম না থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুনরায় নাগরিকত্ব দাবি করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে তাঁদের।

```