Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধ্বংসের নেশায় মত্ত ব্রহ্মপুত্র, গিলে নিচ্ছে আস্ত একটা থানা! দেখুন অসমের ভয়াবহ ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর বন্যা হচ্ছে অসমে। ফুঁসে উঠেছে ব্রহ্মপুত্র নদ (assam flood)। তার গ্রামে একের পর এক গ্রাম, শহর সব ধ্বংস হয়ে যাচ্ছে। গোটা রাজ্যজুড়ে এখন শুধুই হাহাকার, আর দুর্যোগ কেটে যাওয়ার প্রতীক্ষা। এরই মাঝে অসমে বন্যার ভয়াবহত

ধ্বংসের নেশায় মত্ত ব্রহ্মপুত্র, গিলে নিচ্ছে আস্ত একটা থানা! দেখুন অসমের ভয়াবহ ভিডিও

শেষ আপডেট: 29 June 2022 02:37

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর বন্যা হচ্ছে অসমে। ফুঁসে উঠেছে ব্রহ্মপুত্র নদ (assam flood)। তার গ্রামে একের পর এক গ্রাম, শহর সব ধ্বংস হয়ে যাচ্ছে। গোটা রাজ্যজুড়ে এখন শুধুই হাহাকার, আর দুর্যোগ কেটে যাওয়ার প্রতীক্ষা। এরই মাঝে অসমে বন্যার ভয়াবহতার সাক্ষী থাকল আরও একটি ছবি। নদীর গ্রাসে তলিয়ে যেতে বসেছে একটা আস্ত থানা।

অসমের নলবাড়ি জেলার একটি থানা (Police Station) বিল্ডিং জলের তলায় তলিয়ে যাচ্ছে, এমন ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে দোতলা ওই পাকা বাড়িটিকে কীভাবে গিলে নিচ্ছে ব্রহ্মপুত্র। জলের তোড়ে একদিকে কাত হয়ে গেছে বিল্ডিংটি। একটু একটু করে চোখের সামনেই খসে পড়ছে সিমেন্ট, পাথরের চাঁই। এই বিল্ডিংয়েই ছিল এলাকার পুলিশ স্টেশন। তা নদীগর্ভে পুরোপুরি তলিয়ে যেতে যে আর খুব বেশি দেরি নেই, ভিডিও দেখেই তা বোঝা যাচ্ছে।

অসমের প্রায় সবকটি জেলাই বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। নলবাড়িতে নদী ভাঙনে ধস মাত্রাছাড়া। এই ভিডিওতে দেখা গেছে থানা ডুবতে দেখছেন মানুষ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তাঁদের কাছে আর কোনও উপায় নেই। অনেকে আবার সেই দৃশ্য ক্যামেরাবন্দীও করছেন। তবে এই থানা ডুবে যাওয়ার ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বিল্ডিংটি অনেক আগেই খালি করে দেওয়া হয়েছিল।

https://twitter.com/ANI/status/1541678149268045824?s=20&t=O6zMvH8eSuPLbeEr4z76fQ

অসমে বন্যা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। ২৮টি জেলায় অন্তত ২৪ লক্ষ মানুষ এখনও বন্যা কবলিত। তাঁদের কাছে না আছে তেষ্টার জল, না আছে বিদ্যুৎ, কিংবা খাবার। গত বছরের এপ্রিল থেকে এখনও পর্যন্ত অসমে এই বন্যায় প্রাণ গেছে ১৩৯ জনের।

আরও পড়ুন: গোটা উপত্যকায়ই যেন নদী, বরাকের পথঘাটে ভাসছে নৌকো! মিলছে না খাবার জল


```